crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চকরিয়ায় ইয়াবাসহ চালক গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৮, ২০২১ ৯:৪৪ অপরাহ্ণ

 

চকরিয়া (কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী একটি সৌদিয়া বাস তল্লাশি করে ৩ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ চালককে গ্রেফতার করে থানা পুলিশ। রবিবার(১৮ জুলাই) সকাল সাড়ে ৮টার সময় পৌর-শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাস চালক মোস্তাফিজুর রহমান (৪৬) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মাস্টার পাড়ার আবদুল আজিজের পুত্র।

চকরিয়া থানার এসআই মো. সারোয়ার জাহান মেহেদি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পৌর-শহরের পুরাতন বাস টার্মিনালে রবিবার সকালে যাত্রীবাহী সৌদিয়া বাস(যার নং,চট্র মেট্রো ব-১১-০২৭৯) তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে পলিথিন মোড়ানো ১৮টি প্যাকেট মোট ৩হাজার ৬শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধারের পরে চালককে গ্রেফতার করি।এসময় বাসের সুপার ভাইজার ও হেলপার পালিয়ে যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মো. যুবায়ের বলেন, ইয়াবা পাচারকালে জড়িত চালককে গ্রেফতার করা হয়েছে।তবে উক্ত গাড়ীর সুপারভাইজার ও হেলপার পালিয়ে যায়। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।গাড়ীটি জব্দ করা হয়। মাদক আইনে মামলা দায়ের করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন দেশে বৈপ্লবিক পরিবর্তন আনবে- স্থানীয় সরকার মন্ত্রী

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন দেশে বৈপ্লবিক পরিবর্তন আনবে- স্থানীয় সরকার মন্ত্রী

কেএমপি’র অভিযানে মা-দ-ক ও মোটরসাইকেলসহ ৫ মা-দ-ক ব্য-ব-সা-য়ী গ্রেফতার

নগরীতে পুষ্টি কার্যক্রমে সমন্বয় জরুরি

নগরীতে পুষ্টি কার্যক্রমে সমন্বয় জরুরি

হোমনায় সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান পণ্ডিতের ইন্তেকাল

জান্নাত লাভের দোয়া

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

হোমনার ইউএনও’র এক অসহায়ের পাশে দাঁড়ানোর গল্প

ঝিনাইদহে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সহায়তায় গৃহবধূ ফিরে পেল তার দুধের শিশু

কিশোরগঞ্জে হ*ত্যা মামলার আসামিদের বাড়িতে ভা*ঙচুর ও লু*টপাটের অভিযোগ

জিপিএ ৫ পেয়েও রাজমিস্ত্রির কাজ করা তপন দাসের লেখাপড়া অনিশ্চিত