crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:৩৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আ’হত -২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২, ২০২৪ ৮:৫৩ অপরাহ্ণ

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতীতে জমি দ’খলকে কেন্দ্র করে সং’ঘর্ষে জান্নাত আক্তার (২২) ও ইসমত আরা (২৫) নামে দুই নারী আহত হয়েছে।

রবিবার (১ডিসেস্বর) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর গান্ধিগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার জেরে ইসরাফিল ওরফে ধলার স্ত্রী হনুফা বেগম বাদী হয়ে তিন ব্যক্তিকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। আসামীরা হলো একই এলাকার শামছুল হকের ছেলে মো. মুন্নাফ(৪৫), এবং তার দুই ছেলে নুর জালাল(২৫) ও নজরুল ইসলাম(২৭)।

ঝিনাইগাতী থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, বাদী ও বিবাদীদের আবাদী জমি পাশাপাশি থাকায় প্রতিবছর আসামীরা বাদীদের জমিতে জ’বর দখল করে মাটি ভরাট করে বে’দখল করে।

প্রতিবছরের ন্যয় রবিবার (১ডিসেস্বর) সকালে একই কায়দায় মুন্নাফ এবং তার দুই ছেলে নুর জালাল ও নজরুল ইসলাম সহ অন্যান্যরা মিলে ইসরাফিল ওরফে ধলার জমিতে মাটি ভরাট করে জবর দখলের চেষ্টা করে।

এসময় ইসরাফিল ওরফে ধলার পরিবার তাদের এই জবরদখলে বাধা দিতে গেলে
মুন্নাফ এবং তার দুই ছেলে নুর জালাল ও নজরুল ইসলাম সহ অন্যান্যরা অর্তকিত ভাবে দেশীয় লা’ঠিসোটা নিয়ে হা’মলা চালায়। এতে ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হয়

ইসরাফিল ওরফে ধলার দুই মেয়ে জান্নাত আক্তার ও ইসমত আরা। এসময় আসামীরা জান্নাত আক্তারের গলায় থাকা একটি ৬আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাদেরকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে এই মামলার বাদী
মোছা. হুনুফা বেগম জানান, ‘আমার স্বামীর জমি জ’বরদখল করে মাটি ভরাট করে বেদখলের চেষ্টা করে
মুন্নাফ এবং তার দুই ছেলে নুর জালাল ও নজরুল ইসলামসহ অন্যান্যরা। তাদেরকে বাধা দিতে গেলে তারা আমার দুই মেয়েকে পি’টিয়ে আহত করাসহ একটি স্বর্ণের চেইন ছি’নতাই করে নিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর ন্যায় বিচার কামনা করছি।’

অপরদিকে এই মামলার বিবাদী মুন্নাফ ও তার ছেলেদের সাথে একাধিকবার যোগাযোগ করেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এই বিষয়ে একটি অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ‘তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বন‍্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

বন‍্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

চট্টগ্রাম ওয়াসার এমডি’র চুক্তিভিক্তিক নিয়োগ বাতিল, অনিয়ম তদন্ত ও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির দাবিতে স্মারকলিপি প্রদান

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

কোটচাঁদপুরে বৈদেশিক কর্মসংস্থান ব্যুরো’র প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

শৈলকূপা পৌর নির্বাচনে গোপন কক্ষে গিয়ে ভোট দিচ্ছেন নৌকার এজেন্ট!

ডেপুটি স্পীকারের সহধর্মিনীর জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা

ঝিনাইদহে জমজমাট পিঠা উৎসব ও ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত

নন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে নৌকার মাঝি হচ্ছেন মজনুর রহমান

জগন্নাথপুরে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডোমারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস পালিত