crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘাড়মোরা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের ঈদ সামগ্রী বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২২, ২০২০ ৬:১৯ পূর্বাহ্ণ

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলার ঘাড়মোরা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফতেরকান্দি গ্রামের কৃতী সন্তান হাজী এ কে এম মনিরুজ্জামান মনিরের নিজস্ব অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

করোনাভাইরাসের এই দূর্যোগপূর্ণ মুহূর্তে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদের নির্দেশক্রমে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার ঘাড়মোরা ইউনিয়নের তার গ্রামের বাড়ি ফতেরকান্দি গ্রামের মসজিদ সংলগ্ন বালুর মাঠে ৬০০ টি পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ঘাড়মোরা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফতেরকান্দি গ্রামের কৃতী সন্তান হাজী এ কে এম মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুজ্জামান খোকন ও যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, কুমিল্লা উত্তর জেলার শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেন সরকার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. ফয়সাল সরকার ও সাধারণ সম্পাদক মো. ফোরকানুল ইসলাম পলাশ, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান মিরাজ, উপজেলা মৎস্য লীগের আহবায়ক মো. গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ দপ্তর সম্পাদক মো. আমির হোসেন, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি ও নিলখী ইউনিয়ন সভাপতি মো. মাহফুজুর রহমান প্রমুখ।

জানা গেছে, ৫০০ পরিবারের মধ্যে প্রত্যেককে ১ কেজি সেমাই, আধা কেজি চিনি, আধা কেজি গুড়া দুধ ও ১ কেজি করে পোলাওর চাল এবং ১০০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বঙ্গবন্ধুর ভাষণ বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ: প্রধানমন্ত্রী

ডিমলায় রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন

ডিমলায় রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন

শিশু আম্বিয়াকে দেখতে শিশু হাসপাতালে সমাজকল্যাণ সচিব

শিশু আম্বিয়াকে দেখতে শিশু হাসপাতালে সমাজকল্যাণ সচিব

জনগণকে সম্পৃক্ত করে অংশীদারত্বের ভিত্তিতে দায়িত্ব পালন করতে চায় পুলিশ : আইজিপি

রংপুরে আকিজ মটরস’র শো-রুম উদ্বোধন

হোমনার কৃতী সন্তান সালেহ মোহাম্মদ তানভীর সিএমপির কমিশনার পদে পদায়ন

এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল পাকিস্তান

জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে ছোবল দেয়া সা*পকে নিয়ে হাসপাতালে হাজির বৃদ্ধা।

ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন