crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বেগম রোকেয়া দিবস উপলক্ষে নাসিরনগরে ৫ নারীকে জয়িতা সংবর্ধনা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৯, ২০২৩ ৮:১৬ অপরাহ্ণ

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ “নারীর জন্য বিনিয়োগ,স’হিংসতা প্রতিরোধ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আর্ন্তজাতিক নারী নি’যার্তন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সদরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জয়িতা সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন,থানার অফিসার ইনর্চাজ মো: সোহাগ রানা,উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: ইকবাল মিয়া,সদর ইউপি চেয়ারম্যান রুবিনা আক্তার,প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম ও সাংবাদিক আকতার হোসেন ভূঁইয়া । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস।

অনুষ্ঠানে উপজেলার পাচঁ জন জয়িতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। যথাক্রমে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নারী নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানী দাস,অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ফাহিমা আক্তার,শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সিক্তা রানী রায়,সফল জননী নারী কাজী সুজানা বেগম ও নিযার্তনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী রোহেনা বেগম। নির্বাচিত ৫ জন সফল নারীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এসময় সরকারি কর্মকর্তা,সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে ২২জন ডাক্তার, ১২জন নার্স ও ৭৬জন স্বাস্থ্য কর্মকর্তাসহ ২০৩ জন করোনায় আক্রান্ত

পঞ্চগড়ে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার উদ্বোধন করলেন রেলপথমন্ত্রী

ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদের ১৯৯তম জামাত প্রস্তুত, নামাজ সকাল ১০টায়

জুলাই আন্দোলন নিয়ে আদালতে যে তথ্য দিলেন সাবেক আইজিপি মামুন

হরিণাকুন্ডুতে আলমসাধুর ধাক্কায় যুবক নিহত

ঝিনাইদহ শহরের আলিফ ও রিমা বেকারিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

ঝিনাইদহে নতুন অতিরিক্ত জেলা প্রশাসক হলেন শাম্মী ইসলামসহ তিন নারী

নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি

হোমনায় জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত

দাউদকান্দিতে উপজেলা নির্বাচন উপলক্ষে আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত