crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বরিশালে ভাইদের হাতে ভাই খুন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৮, ২০২০ ৩:৩১ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : বরিশাল নগরীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আপন ছোট ভাইকে ইট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইদের বিরুদ্ধে। শনিবার নগরীর বগুড়া রোডের শীতলা খোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফরিদ হোসেন খান (৪৫) ওই এলাকার জেসমিন ভিলার বাসিন্দা মৃত এমএ মজিদ খানের ছেলে। এ ঘটনায় দুই ভাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ।আটকরা হলেন- নিহতের আপন বড় ভাই শাহে আলম খান, মফিজুল ইসলাম খান নান্নু ও তার ছেলে নবম শ্রেণির ছাত্র সিয়াম খান।

নিহতের অপর ভাই জিয়াউর রহমান খান জানান, তারা ১০ ভাই ও ৩ বোন। এদের মধ্যে ফরিদ হোসেন খান তাদের বাড়ির সামনে থাকা একটি দোকান ভাড়া দিতেন। সম্প্রতি স্টলের ভাড়া নিয়ে ভাইদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কাজাজের কাছে স্টলের ভাড়া আনতে যান ফরিদ হোসেন। এ সময় দোকানের ভাড়াটিয়ার সঙ্গে ফরিদের কথা কাটাকাটি হয়। ফরিদের অপর বড় ভাই শাহ আলম খান, মফিজুল ইসলাম খান নান্নু, মজিবর রহমান ও ভাতিজা সিয়ামকে ডেকে আনে।পরবর্তীকালে সেখানে ফরিদের সঙ্গে তার অপর ভাইদের তুমুল বাগবিতণ্ডার একপর্যায়ে ভাই শাহে আলম খান, মফিজুল ইসলাম খান নান্না, মজিবর রহমান ও সিয়াম ফরিদ হোসেনের ওপর হামলা চালায়। তারা পাইপ ও ইট দিয়ে পিটিয়ে ফরিদকে গুরুতর আহত করে।পরে গুরুতর আহত ফরিদকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম পিপিএম বলেন, প্রাথমিক তদন্তে দোকানের ভাড়ার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে নিহতের বড় ভাই শাহে আলম খান অপর ভাই মফিজুল ইসলাম খান নান্নু ও তার ছেলে সিয়ামকে আটক করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

অপরাধী যে দলের আর যে মাপেরই হোক, কোনো ছাড় নয়: র‍্যাব ডিজি

করোনা প্রতিরোধে হোমনাবাসীর প্রতি সার্কেল এএসপি’র বিশেষ বার্তা

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তনের সংবাদ প্রকাশে খুন- জখমের হুমকি, প্রাণ রক্ষার্থে শৈলকুপা থানায় জিডি

নাগরপুর সরকারি কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি টিটু

করোনাকালে রিটেন পরীক্ষা বাতিলের দাবিতে রংপুরে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক বরাবর স্মারকলিপি পেশ

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সরিষাবাড়ীতে র‌্যাবের অভিযানে ভুয়া চিকিৎসক ও তার সহযোগী আটক

হোমনায় ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ৮০ হাজার টাকা জ’রিমানা

ঝিনাইদহের হলিধানী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ায় অসহায় ছলেমানের পাশে ছাত্রনেতা চয়ন