crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৩৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে সেনা কর্মকর্তাসহ আহত ২০

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১, ২০২০ ৪:৩৯ অপরাহ্ণ

মোঃ আলী হোসেন খাঁন : সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক সংঘর্ষের ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষে আহতরা হলেন উপজেলার পাটলি ইউনিয়নের পাটলি চক গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আমিরুল ইসলাম, জাহাঙ্গীর আহমদ, তৌরিছ আলী, ইয়াওর মিয়া, মিজান মিয়া, জাকির হোসেন, জুবের আহমদ, লিকন মিয়া ও উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সাইদুল ইসলাম, সিমা বেগম, হামিদুল ইসলাম, আনফর উল্লাহ ও সানফর উল্লাহ। আহতরা জানান, ১ এপ্রিল বুধবার জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের পাটলি চক ও রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে। পাটলি চক গ্রামের আহত ইয়াওর মিয়া ও জালু মিয়ার লোকজনের মধ্যে রাস্তা নিয়ে সংঘর্ষের ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে সিএমএইচ হাসপাতালে ও আরেক জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এছাড়া নারিকেলতলা গ্রামের হামিদুল ইসলাম ও আখলুছ মিয়ার লোকজনের মধ্যে বাড়ির রাস্তা নিয়ে পৃথক সংঘর্ষের ঘটনায় নারীসহ কমপক্ষে আরো ৫ জন আহত হয়েছেন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা হবে ৪০০ নম্বরে, নতুন নীতিমালা জারি

রংপুর জেলা স্কুলের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

তেঁতুলিয়ায় গরুর হাট বসাতে গিয়ে জরিমানা খেলো ইজারাদার

জামালপুরের সরিষাবাড়ীতে কলেজ ছাত্রের আত্মহত্যা

ঝিনাইদহ শহরের এপেক্স শোরুমের সামনে দিনে দুপুরে যুবকের ওপর হামলা, ফরিদপুরে রেফার্ড

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত সৈনিক বহুমুখী কল্যাণ সমিতির উদ্যোগে ত্রাণ বিতরণ

ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের মাঝে আস্থার জায়গা তৈরি করছে : আইজিপি

রংপুর এখন উচ্চ গতিতে এগিয়ে চলছে: নৌপরিবহণ প্রতিমন্ত্রী

আইজিপি’র সঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত অফিসারদের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

ক্ষমতার অ’পব্যবহার করে মামলা প্রত্যাহার চান না ড. ইউনূস: অ্যাটর্নি জেনারেল