crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নান্দাইলে মাকে নির্জন বিলে ফেলে রেখেগেলো পাষণ্ড ছেলে! 

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২১, ২০২৩ ৮:৫৮ অপরাহ্ণ

 

ময়মনসিংহ প্রতিনিধি:

প্রতিদিনের মতো হাঁসের ঝাঁক নিয়ে বিলের মাঝখানে যায় ফারুক মিয়া (১৮)। সেখানে গিয়ে দেখতে পান একটি উঁচু মাটির টিলায় ঝোঁপের আড়ালে পড়ে রয়েছে ৯০ বছরের এক নারী। মশা-মাছি ও কীটপতঙ্গ শরীরের চারদিকে ঘিরে ধরেছে। কাছে গিয়ে দেখতে পান অস্পষ্ট আ -ওহ শব্দ করছে। পরক্ষণেই প্রতিবেশীদের সহযোগিতায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন। পরে থানা থেকে পুলিশ গিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। শনিবার দুপুরে এমন ঘটনা ঘটেছে নান্দাইল উপজেলার উত্তর মুশুলী গ্রামের ভাররা বিলে।

স্থানীয়রা জানান, ওই বিলে লোকজন কম যায়। তার উপর গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় এলাকার লোকজনের বিলে যাওয়া আসা আরো কমে গেছে। এই অবস্থায় গত তিন দিন ধরে ওই নারী বিলে পড়েছিলেন । তার শরীর কঙ্কালসার, ডান চোখের উপরে মাথার একাংশসহ বড় টিউমার। লালচে হয়ে মাংস পিন্ডির মতো ডান চোখ বের হয়ে যাচ্ছে। দাঁড়ানোর মতো ক্ষমতা নেই।

পরে ৯৯৯ থেকে ফোন পেয়ে নান্দাইল থানা পুলিশের উপ-পরিদর্শক রুবেল হোসেন ঘটনাস্থলে গিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

জরুরি সেবায় ফোন করা ব্যাক্তি রুবেল জানান, ‘শনিবার দুপুরে তার প্রতিবেশী ফারুকের কাছ থেকে ফোন পেয়ে বিলে গিয়ে বৃদ্ধাকে দেখতে পেয়ে তাৎক্ষণিক ৯৯৯ এ ফোন করি। তখন পুলিশ এসে ওই বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে যায়।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মহেশপুরের ভৈরবা বাজারের মডার্ন প্রাইভেট হাসপাতাল এন্ড ক্লিনিকে প্রসূতির মৃত্যু, মালিককে মারধর

মহেশপুরের ভৈরবা বাজারের মডার্ন প্রাইভেট হাসপাতাল এন্ড ক্লিনিকে প্রসূতির মৃত্যু, মালিককে মারধর

নাসিরনগরে ন*কল ৪৯ বস্তা সার জব্দ, বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা

শৈলকুপায় ঐতিহ্যবাহী ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত

সৈয়দপুরে ৩ প্রতিষ্ঠানের মালিককে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক নারী নি*র্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

নাসিরনগরে বিশ্ব শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায়ী সংর্বধনা

ঝিনাইদহে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনারের মতবিনিময়

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫৭

একযোগে পিএসসির চেয়ারম্যানসহ সব সদস্যের পদত্যাগ