crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:৫৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওষুধ ব্যবসায়ী খু’ন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২, ২০২৩ ৮:৩৭ অপরাহ্ণ
কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওষুধ ব্যবসায়ী খু’ন

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

কুষ্টিয়ার কুমারখালীতে ৭০০ পাওনা টাকাকে কেন্দ্র করে আবদুর রাজ্জাক (৪০) নামে এক ওষুধ ব্যবসায়ীকে ফালা দিয়ে বি’দ্ধ করে হ’ত্যা করা হয়েছে ।
বৃহস্পতিবার সকালে জগন্নাথপুর ইউনিয়নের চরজগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজ্জাক চরজগন্নাথপুর গ্রামের মৃত ভাদু বিশ্বাসের ছেলে। এ সময় গু’রুতর আ’হত হন তার চাচা সাবেক ইউপি সদস্য জাবেদ আলী।

এলাকাবাসীরা জানান, ওষুধ ব্যবসায়ী আবদুর রাজ্জাকের চাচা সাবেক ইউপি সদস্যের কাছে একই এলাকার হাচেন মুন্সির ছেলে জহুরুল মুন্সি বৃহস্পতিবার সকালে পাওনা সাতশত টাকা চান। এ নিয়ে উভয়ের মধ্যে বা’কবিতণ্ডা হয়। এ সময় জহুরুলসহ তার পরিবারের লোকজন দেশীয় অ’স্ত্রশস্ত্র নিয়ে হা’মলা করলে রাজ্জাক ফালা বি’দ্ধ হন এবং তার চাচা জাবেদ গু’রুতর আ’হত হন।
পরে তাদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজ্জাককে মৃত ঘোষণা করেন। জাবেদ আলীর অবস্থা আ’শঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়।

কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, ‘তুচ্ছ ঘটনা কেন্দ্র করে রাজ্জাক নামে এক ওষুধ ব্যবসায়ী নি’হত হয়েছেন। আইনি প্রক্রিয়া চলছে।’

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যায় শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় রংপুরের ৬ জন নিহত

চকরিয়ায় চিত্রশিল্পী সরওয়ার ‘হত্যার’ বিচারের দাবিতে মানবন্ধন

ঘোড়াঘাটে নদী থেকে ইন্দোনেশীয় নাগরিকের ম’রদেহ উদ্ধার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৩৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাতক্ষীরায় নারী নির্যাতন ও ফেনসিডিল মামলায় আটক-২

নেত্রকোনাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন অতিরিক্ত পুলিশ সুপার নেলী

নাসিরনগরে জাতীয় ভিটামিন“এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ২০ পিস ইয়ারাসহ আটক

সরিষাবাড়ীতে জাতীয় ভোটার দিবস পালিত