crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চৌদ্দগ্রামে মাদক তৈরীর কারখানার সন্ধান, মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৫, ২০১৯ ৩:২৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক >> কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাবের অভিযানে মাদক তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। এ সময় বিপুল পারিমাণ মাদক তৈরীর সরঞ্জামসহ মাদক ব্যবসায়ী অশ্রু আহমেদ শামীমকে (৩৫) আটক করা হয়েছে।

সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার পদুয়ার বুড়নকরা গ্রামের ফরায়েজী ডেইরি অ্যান্ড পোল্ট্রি খামারের অফিসে বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন ও এএসপি মো. মহিতুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল।

আটক শামীম চৌদ্দগ্রাম উপজেলার বড়নকরা উত্তরপাড়া এলাকার শাহ আলম ফরায়েজীর ছেলে। সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে থাকে। তার কাছে মুক্তখবর এর একটি প্রেসকার্ড পাওয়া গেছে।

জিজ্ঞাসাবাদে আহমেদ শামীম স্বীকার করে, উক্ত সরঞ্জাম ব্যবহার করে সে বিশেষ পন্থায় বিভিন্ন ধরনের মাদক তৈরি করে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। পোল্ট্রি ব্যবসার আড়ালে সে প্রকৃতপক্ষে মাদক তৈরি ও গোপনে তা বিক্রি করে।

ফরায়েজী ডেইরি অ্যান্ড পোল্ট্রি খামারের অফিসের একটি গোপন কক্ষ থেকে চিনির সিরাপ, ফ্লেভার, ঘন চিনি, রং, স্পিরিট, খালি বোতল, বোতলের কর্ক, লেবেল ইত্যাদি উদ্ধার করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পদুয়া এলাকায় মাদক ব্যবসায়ী বিশেষ পন্থায় মাদকদ্রব্য প্রস্তুত করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

অন্যায় করা আর অন্যায় সহ্য করা একই অপরাধ : সেলিমা আহমাদ মেরী এমপি

রংপুরের কাউনিয়ায় জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন, দেখার কেউ নেই

গৌরীপুরে লকডাউনের প্রথম দিনে মাঠে ইউএনও, এসিল্যান্ড ও ওসি

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

নালিতাবাড়ীতে হ’ত্যা মামলার আসামীদের নিয়ে মাসিক সমন্বয় সভা, বিএনপির বিক্ষোভ

ডিমলায় তিন ইউনিয়নের নির্বাচনে ১৪৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

নেত্রকোনার কলমাকান্দায় আন্তর্জাতিক দু’র্যোগ প্রশমন দিবস পালিত।

নেত্রকোনার কলমাকান্দায় আন্তর্জাতিক দু’র্যোগ প্রশমন দিবস পালিত।

পঞ্চগড়ে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদে বখাটের ছুরিকাঘাতে ভাই আহত

বিগত সরকারের আমলে ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও সিভিল প্রশাসনের যেসব কর্মকর্তাকে বিএনপি-জামায়াত আখ্যা দিয়ে চাকরিচ্যুত, পদোন্নতি বঞ্চিত, বাধ্যতামূলক অবসর প্রদানসহ নানাভাবে হয়রানি করা হয়েছে তাদেরকে পুনরায় চাকুরিতে বহাল করা হোক

বিগত সরকারের আমলে ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও সিভিল প্রশাসনের যেসব কর্মকর্তাকে বিএনপি-জামায়াত আখ্যা দিয়ে চাকরিচ্যুত, পদোন্নতি বঞ্চিত, বাধ্যতামূলক অবসর প্রদানসহ নানাভাবে হয়রানি করা হয়েছে তাদেরকে পুনরায় চাকুরিতে বহাল করা হোক