crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে গৃহবধূ ধ*র্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১০, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।। 

জামালপুরের দেওয়ানগঞ্জে গৃহবধূকে ধর্ষণের মামলায় আশকর আলী ও জাহিদুল ইসলাম নামে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২২ সালের ৩১ মার্চ রাতে দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের ৪০ বছর বয়সী এক গৃহবধূকে নিজ ঘরে একা পেয়ে ধর্ষণ করেন একই গ্রামের আশকর আলী ও জাহিদুল ইসলাম। মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে সোহাগ মিয়া বাদী হয়ে জামালপুর আদালতে ধর্ষণের মামলা করেন।

রাষ্ট্রপক্ষ জানায়, মামলার বিচারিক কার্যক্রমে ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধে আদালতের এ রায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশ বিরোধী চুক্তি বাতিল ও খালেদা জিয়ার মুক্তি দাবিতে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বানেশ্বরে মর্ডান কসমেটিকস ফ্যাক্টরিতে অভিযান, ২ লাখ টাকা জরিমানা

রংপুর বাসটার্মিনালের আম বাজারে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড়, মানছেনা সামাজিক দূরত্ব

ময়মনসিংহে লকডাউন মনিটরিংয়ে জেলা প্রশাসক

ডোমারে তথ্য মেলা উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও নাটক প্রদর্শন

সন্ধ্যার পর থেকে পরিস্থিতি টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

জামালপুর জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা ও সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি

চকরিয়ায় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও

চকরিয়ায় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও

চকরিয়ায় পৌর মেয়র আলমগীর চৌধুরীর অর্থায়নে মানসিক রোগীদেরফ্রি চিকিৎসা সেবা প্রদান