crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আইজিপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৬, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির, বিপিএম-এর সাথে বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাসের Chargé d’affaires ad interim ও Minister Counsellor এবং Deputy Chief of Mission (DCM) ড. লিউ ইউইন (Dr. Liu Yuyin)-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ পুলিশ ও চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, বিশেষ করে সাইবার অপরাধ মোকাবিলা, তথ্য বিনিময় এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত সহযোগিতা নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে চীনা প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের সাইবার অপরাধ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে সাইবার অপরাধসংক্রান্ত প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এছাড়া টেলিকমভিত্তিক প্র*তারণাসহ উদীয়মান সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ ও চীনের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং প্রয়োজনীয় ক্ষেত্রে যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন। ভবিষ্যতে সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ ও চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা আরও জোরদার এবং প্রশিক্ষণ ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দীর্ঘমেয়াদি সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মসিক`র ১৩ কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন

মসিক`র ১৩ কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন

সরিষাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়েছে সন্ত্রাসীরা বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

সরিষাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়েছে সন্ত্রাসীরা বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

নীলফামারীর ডোমারে হাফিজিয়া মাদ্রাসার নিখোঁজ ৫ ছাত্র উদ্ধার

সরিষাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রের ‘মৃত্যু’

অল্প সময়ে ১ হাজার সওয়াব অর্জনের আমল

ডোমারে নদীর পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

বানেশ্বরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা

বানেশ্বরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা

সুষ্ঠু নির্বাচনের পর ক্ষমতা ফিরিয়ে দেবে মিয়ানমারের সেনাবাহিনী

কুষ্টিয়ায় পৌরসভার ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ : নিহত-১

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার