crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২২, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলার বোদা থানাধীন চটিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় বড়শী বিওপির একটি নিয়মিত টহল দল হাবিলদার মো. মনিমুর রহমানের নেতৃত্বে অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৭৭৬/এমপি থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চটিপাড়া এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—বোদা উপজেলার নুরপাড়া এলাকার মো. রাশেদ (২৬), পিতা মো. আব্দুস সাত্তার এবং একই এলাকার মো. বোরহান (১৭), পিতা শাহ আলম।

অভিযানে তাদের কাছ থেকে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি পুরাতন পালসার মোটরসাইকেল, একটি ভিভো মোবাইল ফোন, একটি ম্যাক্সিমাম বাটন মোবাইল ফোন এবং দুটি গ্রামীণ সিমকার্ড উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা কোমরে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে এবং মোটরসাইকেলের বিভিন্ন গোপন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেট লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন। পরে তল্লাশি চালিয়ে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যসহ সব ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান জোরদার করা হয়েছে। মাদক পাচারকারীদের অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।

তিনি আরও জানান, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নীলফামারী ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিমলায় তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি’র বিক্ষোভ

পঞ্চগড়ে বিশ্ব বসতি দিবস পালন

হোমনায় আলিফ গ্রুপের চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের ত্রাণ বিতরণ

প্রতিনিধি আবশ্যক

হোমনায় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

নাসিরনগরে যুব এসোসিয়েশন ঢাকা‘র উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ

নাসিরনগরে যুব এসোসিয়েশন ঢাকা‘র উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ

হোমনায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

হোমনায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

ঢাকা ৭ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী হাজী রিয়াজ উদ্দিন মনির কামরাঙ্গীরচ‌রে গণসংযোগ

সরিষাবাড়ীতে নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহের দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভীড়, স্বাস্থ্যবিধির বালাই নেই!