crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে ৫০০ টাকা বাজি ধরে জীবন্ত শালিক খাওয়ার অভিযোগ, অটোচালক আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৪, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।

জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকা বাজি ধরে জীবন্ত শালিক পাখির পালক ছিঁড়ে পাখা ও পা ভেঙে খাওয়ার অভিযোগে সাবদুল্লাহ নামে এক অটোচালককে আটক করেছে পুলিশ। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার কোয়ালিকান্দি মধ্যপাড়ার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, গত ১৩ অক্টোবর ছড়িয়ে পড়া প্রায় দেড় মিনিটের ভিডিওতে সাবদুল্লাহকে একটি জীবন্ত শালিকের পালক ছিঁড়ে পাখা ও পা ভেঙে কাঁচা খেতে দেখা যায়। উপস্থিত কয়েকজন ব্যক্তি ঘটনাটি ভিডিও করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

স্থানীয় এক ব্যক্তির সঙ্গে ৫০০ টাকা বাজি ধরে তিনি এ ঘটনা ঘটান বলে অভিযোগ রয়েছে। আটক সাবদুল্লাহ বলেন, “বাজি ধরে শালিক পাখিটিকে জীবন্ত খেয়ে ফেলেছি। এটা উচিত হয়নি। তখন আবেগে কাজ করেছে, বিবেকে কাজ করেনি।”

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, “ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাবদুল্লাহকে আটক করা হয়েছে। খবর পেয়ে বন্যপ্রাণী অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কেনাকাটার দুর্নীতির বিষয়টিতে দুদকের নজর রয়েছে : দুদক চেয়ারম্যান

পিবিএস-এ ‘বঙ্গবন্ধু বুক গ্যালারি ও মঞ্চ’ উম্মোচন এবং আলোচনা

ঝিনাইদহে জেলা ছাত্রলীগের রক্তদান কর্মসূচী

খালিশপুর থানা পুলিশের অভিযানে অ-স্ত্র, গু-লি ও ক-ক-টে-ল-সহ গ্রেফতার-১

ঝিনাইদহের ১৮ বছরের রাজু এখনো শিশু !

নরসিংদীতে ফোনে ডেকে নিয়ে যুবকের কব্জি কে’টে দিল স’ন্ত্রাসীরা

খুটাখালীতে গ্যারেজ থেকে অটোরিক্সার ৫৬টি ব্যাটারি চু-রি

ঝিনাইদহের সীমান্ত দিয়ে ভারত থেকে আসছে শত শত মানুষ, সীমান্তে বাড়তি সতর্কতা জারি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হ*ত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

শাজাদপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন