crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি শেফালী বেগমকে ফুলেল শুভেচ্ছা জানালেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৬, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ

 

মো. ইব্রাহিম খলিল।।
কুমিল্লার হোমনা উপজেলার ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ও হোমনা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেফালী বেগমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

আজ ২৬ জুলাই ২০২৬ খ্রি. সকাল ১১ টায় বিদ্যালয়ে আগমন করলে তাকে এই শুভেচ্ছা জানানো হয়।

উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুন-অর-রশিদ, ৫ নং আসাদপুর ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দিন পাঠান, মো. মজিবুর রহমান, মো. আমির হোসেন ভূঁইয়া, মো. শাহ জালাল, মো. তরিকুল ইসলাম মানিকসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল। তিনি তার বক্তব্যে বিদ্যালয়টির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সেগুলোর ত্বরিত সমাধানের জন্য নতুন সভাপতির সুদৃষ্টি কামনা করেন এবং তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বিদ্যালয়ের সভাপতি শেফালী বেগম বলেন, ‘আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কুমিল্লা-০২ (হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদসদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া স্যারের প্রতি। যার অবদানে আমি আজ এই অবস্থানে আসার সুযোগ পেয়েছি।’

বিদ্যালয়টির সার্বিক উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘ আমি আমার নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া স্যারের হাত ধরেই বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে কাজ করে যাবো। আমার দৃঢ় বিশ্বাস, তিনি আমাকে সেই সুযোগটি করে দিবেন। সেক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতার প্রয়োজন। আমি আশা করি, আপনাদের সহযোগিতা পেলে আমরা হোমনা উপজেলার অন্যান্য স্কুলগুলোর সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যেতে পারবো।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের করোনা শনাক্ত

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

দিনাজপুরে জুয়াখেলার সং’ঘর্ষ গড়ালো কালী প্রতিমায়, সন্দেহভাজন আ’টক -৪

দিনাজপুরে জুয়াখেলার সং’ঘর্ষ গড়ালো কালী প্রতিমায়, সন্দেহভাজন আ’টক -৪

নীলফামারীতে দুর্যোগপূর্ব সতর্কতা বিষয়ক যুবদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১১১ দেশের মধ্যে ৩য় বাংলাদেশের তাকরিম

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১১১ দেশের মধ্যে ৩য় বাংলাদেশের তাকরিম

নাগরপুরে নূরুন্নাহার নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় মাহফিল অনুষ্ঠিত

কালীগঞ্জে করোনায় মৃত হিন্দু ধর্মের এক ব্যক্তির সৎকারে ইমাম পরিষদ

নীলফামারীতে পিআইও-দুর্নীতিবাজ চেয়ারম্যানরা যেন চোরে চোরে মাসতুতো ভাই!

নীলফামারীতে পিআইও-দুর্নীতিবাজ চেয়ারম্যানরা যেন চোরে চোরে মাসতুতো ভাই!

পঞ্চগড়ে চার বিচারকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল

নীলফামারীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, স্বামীর ৭ বছর কারাদণ্ড