crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সেখানে ভোট দিতে হবে, যেখানে নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত ভালো: সারজিস আলম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।

পঞ্চগড় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের পঞ্চগড়-১ আসনের শাপলা কলির প্রার্থী সারজিস আলম বলেছেন, ‘নির্বাচনের পর মানুষের উপর আবার হু’মকি-ধ*মকি হবে নাকি মানুষ সম্মানের সঙ্গে বাঁচতে পারবে- আসন্ন নির্বাচনে এবার এটা নির্ধারণ হবে।’

তিনি আরও বলেন, ‘আপনার ওইখানে ভোট দেয়া লাগবে যেখানে নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত ভালো। এটার জন্য সবাইকে ভালো জায়গাটাতে ভোট দেয়া লাগবে।’

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পঞ্চগড় পৌরসভার চানপাড়া মন্দির মাঠ সংলঘ্ন এলাকায় এসব কথা বলেন তিনি।

সারজিস আলম ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘যে জায়গাটাতে ভোট দিলে মানুষের উপর জু*লুম হবে না- অ*ত্যাচার, হুমকি ও ভয় দেখাবে না, সেই জায়গাটাতে ভোট দিতে হবে। তবে আমি সারজিস একবারও বলবো না যে আমাকে ভোট দেন। কিন্তু আমি আপনাদের এটা বলবো- বিশেষ করে সনাতনী ভাই বোনরা যারা আছেন, আপনারা শুধু চিন্তা করেন বিগত দেড় বছরে কোন দলের নেতাকর্মীরা পঞ্চগড়ে চাঁ*দাবাজি, সিন্ডিকেট হুমকিসহ বিভিন্ন কাজ করেছে। এটা যদি এনসিপি বা জামায়াতের নেতাকর্মীরা করে তাহলে আমাদেরও ভোট দিতে হবে না। আর যদি তাদের নেতাকর্মীরা করে তাহলে তাদেরকে বয়কট করতে হবে।’

সারজিস আরও বলেন, ‘এমপি মন্ত্রীরা জেলার বাইরে থাকে। বিভিন্ন সময় এসে জেলার কাজে যুক্ত হয়। আর এখানে আপনারা থাকবেন জেলার নেতাকর্মীদের সাথে। আর এই জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত যে সকল নেতাকর্মী এমপি মন্ত্রীর সাথে যোগাযোগ থাকবে তারা ভালো না হয়, তাহলে এই জেলার মানুষকি ভালো থাকবে। খুব পরিষ্কার কথা- আপনার ওইখানে ভোট দেয়ার লাগবে যেখানে নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত ভালো।’

পরে তিনি এনসিপি, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিভিন্ন দলের নেতাকর্মীদের নিয়ে পঞ্চগড় পৌরসভার বিভিন্ন এলাকায় আবারো নির্বাচনী প্রচারণা শুরু করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পাবনা ক্যাডেট কলেজ ও পাবনার স্কয়ার স্কুল এণ্ড কলেজ জেলার সেরা

জগন্নাথপুরে ট্রাক্টরচাপায় নিহত ১ আহত ৪

পঞ্চগড়ে বিদেশ ফেরত ১৮৮ জন কোয়ারেন্টাইনে

পঞ্চগড়ে আরও ৪ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ২৪

ডোমারে জনগণের সাথে রাস্তা সংস্কার কাজে কোদাল হাতে চেয়ারম্যান রিমুন

হোমনায় হোম কোয়ারেন্টাইন না মানায় আর্থিক জরিমানা

আত্মগোপনে থাকা সাবেক এমপি আফতাব উদ্দিন গ্রেপ্তার

গৌরীপুরে স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীগণের সাপ্তাহিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড