crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় নছিমন–অটোরিক্সা সং*ঘর্ষে অটোচালক নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩০, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়ায় নছিমন ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (২৮) নামের এক অটোরিক্সা চালক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কের ধোপাপাড়া মোহনপুর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার রামকৃষ্ণপুর দিঘা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম তার অটোরিক্সা নিয়ে পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিলেন। ধোপাপাড়া মোহনপুর মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি নছিমনের সঙ্গে তার অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে গেলে রবিউলের মাথায় গুরুতর আঘাত লাগে।

স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘাতক নছিমনটি আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। তবে নছিমনের চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুষ্টিয়ায় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাময়িক বহিস্কার

নাসিরনগরে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সাংসদ বিএম ফরহাদ হোসেন সংগ্রাম

সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের প্রভাষক ফাতেমা খাতুনের বিরুদ্ধে জাল শিক্ষক নিবন্ধন সনদে চাকরি করার অভিযোগ

খুলনায় স্ত্রী হ’ত্যার দায়ে মৃ’ত্যুদণ্ডসহ অর্থদণ্ড

নাসিরনগরে পিতা,ভাই ও মামা মিলে কিশোরীকে হত্যা ॥ মামা ও ভাইয়ের আদালতে স্বীকারোক্তি

ঝিনাইদহে বিসিকের বর্জ্যে নষ্ট হচ্ছে ফসলী জমি

ঈশ্বরগঞ্জে আওয়ামীলীগে সক্রিয় থাকায় বিএনপির ডাকা হরতাল পালিত হয়নি

লণ্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

লণ্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

একই জমির দুই দলিল, পুঠিয়ায় ভাতিজার বিরুদ্ধে ফুফুর অভিযোগে সংবাদ সম্মেলন

পুঠিয়ায় সাংবাদিকের উপরে হা*মলা