crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হাদির খু*নিরা বিদেশে পালিয়ে থাকলেও খুঁজে বের করে আনা হবে: নৌ উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরীফ ওসমান বিন হাদির হ*ত্যাকাণ্ডে জড়িতরা দেশের বাইরে পালিয়ে থাকলেও তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

নৌ উপদেষ্টা বলেন, “এ হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত, তাদের মুখোশ উন্মোচিত করা হবে। চলতি মাসের মাঝামাঝি সময়েই পুরো বিষয়টি জাতির সামনে তুলে ধরা হবে।”

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ঝালকাঠির নলছিটি লঞ্চঘাটের নাম পরিবর্তন করে ‘শহিদ শরীফ ওসমান বিন হাদি লঞ্চঘাট’ নামকরণের ফলক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন নৌ উপদেষ্টা।

তিনি বলেন, “হাদির নাম এখন আর বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, তার নাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। পৃথিবী যতদিন থাকবে, বিপ্লবীদের নাম যতদিন স্মরণ করা হবে, ততদিন হাদিকেও মানুষ মনে রাখবে।”

তিনি আরও বলেন, ‘যেহেতু শহিদ হাদি নলছিটির সন্তান, তাই তার জন্মস্থানের লঞ্চঘাট তার নামে নামকরণ করা হয়েছে। এটি স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি ছিল।’

অনুষ্ঠান চলাকালীন নৌ উপদেষ্টার সামনেই হাদি হ*ত্যার বিচারের দাবিতে ব্যানার হাতে বিক্ষোভ করেন তার সহকর্মী ও স্থানীয়রা।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শহিদ হাদির বোন মাছুমা হাদি বলেন, “হাদির মাথায় গু*লি চালানো মানে সমগ্র বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর গুলি চালানো হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে জনসম্মুখে বিচারের দাবি জানাই।”

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার ১৭ বছরের শাসনামলে শরীফ ওসমান হাদি ‘সীমান্ত শরিফ’ ছদ্মনামে একটি ফেসবুক আইডি চালাতেন, যেখানে তিনি প্রতিবাদমূলক লেখা লিখতেন। তার লেখাগুলো থেকেই তার রাজনৈতিক অবস্থান বোঝা যায়।’

হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান তিনি।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চান্দিনায় নৈশপ্রহরীর ছিন্ন-বিচ্ছিন্ন লাশ উদ্ধার

মিঠাপুকুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, জরিমানার ৪০হাজার টাকার ভাগ ইউপি সদস্যের পকেটে

হোমনায় মাদ্রাসার তালা ভেঙ্গে নগদ টাকা চুরি, সিসিটিভি ফুটেজ দেখে চোর আটক

শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে আরো দুই থেকে তিন দিন

মেঘনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ মিয়া রতন শিকদারের নির্বাচনী পথসভা

নাসিরনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা

পঞ্চগড়ে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা কমিটির সভা

জামালপুরে বিধবা ভাতার কার্ড চাওয়ায় চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে এক নারীকে মারধরের অভিযোগ

হোমনায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন করলেন সেলিনা আহমাদ মেরী এমপি

সারা দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬