crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ময়মনসিংহে অপরাধ নির্মূলে গ্রাম পুলিশদের সাথে (ওসি) শাহ কামালের মতবিনিময়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৪, ২০২১ ১০:০৪ অপরাহ্ণ

দিলীপ কুমার দাস, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি)শাহ কামাল আকন্দ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার দুপুরে থানা চত্বরে প্যারেড শেষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়‌।
মতবিনিময় সভায় গ্রাম পুলিশদের উদ্দেশ্যে ওসি বলেন, মাদকের ডিলার, বিক্রেতা, সেবনকারী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের জরুরিভাবে গ্রেফতার করতে হবে। এজন্য তিনি গ্রাম পুলিশসহ সবার সহযোগিতা চান। গ্রাম পুলিশরা তাকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
নিজ নিজ এলাকা অসামাজিক কার্যকলাপ দূর করতে পুলিশকে খবর দেওয়ার আহবান জানিয়ে ওসি শাহ কামাল আকন্দ বলেন, কোন অপরিচিত লোক এলাকায় দেখা গেলে থানায় খবর দিতে হবে। দিনে ও রাতে গ্রামে পাহারা দিতে হবে। সমগ্র ইউনিয়ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্ব পালন করবে। সপ্তাহে অন্তত দুই দিন ও দুই রাত মহল্লাদারের কার্যক্রম আকস্মিকভাবে পরির্দশন করবে এবং মহল্লাদারকে তার কর্তব্য পালন সম্পর্কে সজাগ করবে। কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে কোন অপরাধ সংঘটিত হওয়ার কোন খবর পেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এবং থানার  অফিসার ইনচার্জকে তা জানাতে হবে। এসময় তিনি অপরাধ নিয়ন্ত্রণে গ্রাম পুলিশকে পুরস্কৃত করার আশ্বাস প্রদান করেন।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সারের ৩৮৩ ডিলার-ব্যবসায়ীকে ৫৭ লাখ টাকা জরিমানা করা হয়েছেঃ কৃষিমন্ত্রী

সারের ৩৮৩ ডিলার-ব্যবসায়ীকে ৫৭ লাখ টাকা জরিমানা করা হয়েছেঃ কৃষিমন্ত্রী

পাবনায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ডোমারে বডারগার্ড সদস্য পরিচয়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীর সঙ্গে প্রতারণা করে টাকা আত্মসাৎ

হোসেনপুরে জিংকসমৃদ্ধ ধান চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা

দেশে করোনায় আরও ১০১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৪১৭

নাগরপুরে মহান বিজয় দিবস সফল করতে যুবলীগ বদ্ধপরিকর

দাউদকান্দিতে চাঁদাবাজ,ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী ও সাহাবুদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী ও সাহাবুদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

এলজিইডি দেশের রোল মডেল হতে পারে- স্থানীয় সরকার মন্ত্রী

এলজিইডি দেশের রোল মডেল হতে পারে- স্থানীয় সরকার মন্ত্রী

জামালপুরে পিপি আনিসুজ্জামানের অপসারণ দাবিতে মানববন্ধন