crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২২, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
জুলাই সনদ বাস্তবায়নে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় ভিডিও বার্তার মাধ্যমে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘ভোটের গাড়ি’র উদ্বোধন শেষে এই আহ্বান জানান তিনি।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু হয়েছে। ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ভোটের গাড়ি দেশের ৬৪ জেলা ও তিন শতাধিক উপজেলা পরিভ্রমণ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দিতে হবে।। ভোটাধিকার দয়া নয় সাংবিধানিক অধিকার, দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে তা নির্ধারণ হবে এবারের ভোট আর গণভোটে।’

তিনি আরও বলেন, ‘নিস্ক্রিয়তা নয়, অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে। সরকার সেই পরিবেশ নিশ্চিত করবে। আপনারা জুলাই সনদের পক্ষে ভোট দিন। গণভোটে হ্যাঁ ভোট জিতলে আগামী বহুদিনের জন্য নির্ধারণ হবে দেশ কোন পথে যাবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩২৪০, মৃত্যু ৩৭

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

জামালপুরে ১৪শ’ বোতল ফেন্সিডিল ও ২৪ বোতল ভারতীয় মদসহ আটক ৩

বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ ২০২১ সালের আগেই উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো: ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর

কুষ্টিয়ায় ৩ মাসের শিশুকে রেখে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

জামালপুরে পিপি আনিসুজ্জামানের অপসারণ দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার অ’পসারণ ও শা’স্তির দাবিতে মানববন্ধন

কালীগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বিরুদ্ধে হিন্দু নারীদের নির্যাতনের অভিযোগ

সারা দেশে করোনায় আরও ২০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৭৩