crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরকারি কর্মচারীদের বেতন থেকে আয়কর কর্তন বাধ্যতামূলক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১০, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বেতন থেকে উৎসে আয়কর কর্তন বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয় থেকে সোমবার (১০ নভেম্বর) একটি নির্দেশনা জারি করা হয়েছে।

হিসাব মহানিয়ন্ত্রকের অতিরিক্ত হিসাব ও পদ্ধতি শাখা থেকে জারি করা পত্রে বলা হয়, আয়কর আইন-২০২৩ অনুযায়ী, চলতি আয় বছরে যেসব পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ২৬,৭৮৫ টাকা এবং নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০,৩৫৭ টাকা বা তার বেশি, তাদের আয়ের পরিমাণ করমুক্ত সীমা অতিক্রম করছে। ফলে তাদের বেতন বিল প্রস্তুতের সময় উৎসে আয়কর কর্তন করতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিল হতে আয়করসহ অন্যান্য কর্তনের দায়িত্ব সংশ্লিষ্ট ট্রেজারি রুলস এসআর ১২৫ অনুযায়ী উত্তোলনকারীর ওপর বর্তাবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার, বিভাগীয় ও জেলা হিসাব নিয়ন্ত্রক, উপজেলা হিসাব কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনাটি অর্থ বিভাগে পাঠানো হয়েছে সচিবের মাধ্যমে, যার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বাজেট-১ অনুচ্ছেদে কর্মরত যুগ্ম সচিবের প্রতি।

উল্লেখ্য, এই নির্দেশনার সূত্র হিসেবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে গত ৭ অক্টোবর জারি করা আধা-সরকারি চিঠির উল্লেখ রয়েছে, যেখানে সরকারি বেতনভোগীদের উৎসে কর কর্তনের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিএনসিসি উপনির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করলেন আতিকুল ইসলাম

খুলনায় জেলা প্রশাসকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৩ ব্যবসায়ীর জরিমানা

ঝিনাইদহে ৩১ লক্ষাধিক টাকার ব্রিজ, নেই কোনো জন চলাচল, নেই কোনো রাস্তা!

ডোমারে চিলাহাটিতে প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

বঙ্গবন্ধু বাঙালি জাতির জন্য আত্মোৎসর্গ করে গেছেন : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে তেলবাহী লরি ও সিএনজির মুখোমুখি সং’ঘর্ষে চালক নি’হত

ময়মনসিংহে তেলবাহী লরি ও সিএনজির মুখোমুখি সং’ঘর্ষে চালক নি’হত

মৌলভীবাজারে এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আলোচনাসভা

মৌলভীবাজারে এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আলোচনাসভা

জামালপুরের মেলান্দহ স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে নারী চিকিৎসকের রহস্যজনক মৃত্যু

ডোমারে বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আ’ত্মসাৎ ও প্র’তারণার অভিযোগ

হরিণাকুন্ডু পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নিয়ে অস্বস্তিতে আ’লীগ, দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা