crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শিশু রামিসা হ*ত্যার বিচারের দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২২, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।

ঢাকায় শিশু রামিসাকে ধ*র্ষণ ও হ*ত্যার ঘটনায় দ্রুত বিচার এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে তেঁতুলিয়ার শিশুস্বর্গ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার তেঁতুল তলায় স্থানীয় নারী-পুরুষ ও শিশুদের নিয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাজে শিশুদের ওপর নি*র্যাতন ও হত্যাকাণ্ড আশঙ্কাজনক হারে বাড়ছে। শিশু রামিসাকে ধ*র্ষণের পর নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে শিশুদের নিরাপত্তা চিরতরে বিঘ্নিত হবে। সমাবেশ থেকে অবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে ঘাতকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। একই সাথে সারাদেশে বিভিন্ন সময় ঘটে যাওয়া ধর্ষণ, হত্যা সহ সকল অপরাধের জড়িত অপরাধীদের গ্রেফতারসহ কঠোর বিচার দাবি করা হয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, তেঁতুলিয়ার পরিবেশ প্রেমী মাহমুদুল ইসলাম মামুন, সচেতন অভিভাবকের পক্ষে জাহাঙ্গীর আলম, মর্জিনা আক্তার মাহি সহ শিশুস্বর্গ ফাউন্ডেশনের কর্মী, স্থানীয় সচেতন নাগরিক এবং তেঁতুলিয়ায় কর্মরত সাংবাদিকরা।

একই সাথে শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ এবং দায়ীদের দ্রুত ও সুষ্ঠু বিচার দাবিতে শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বাউফলে বিলের পানিতে নেমে হত্যার আসামিকে গ্রেফতার করল পুলিশ

বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের সংবাদ সম্মেলন

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের সংবাদ সম্মেলন

খুটাখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি জয়নাল, সম্পাদক মিটু

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

সরিষাবাড়ীতে শ্রমজীবীদের শ্রম বিক্রির হাট

ডোমারে ট্রেন-ট্রাক সংঘর্ষের ঘটনায় ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা- ছেলের মৃত্যু

নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান