crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডিআইজি-এসপিসহ আরও ৭ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন বছরে পদক পাওয়া বাংলাদেশ পুলিশ বাহিনীর সাতজন কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার। এসব কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— একজন উপমহাপরিদর্শক (ডিআইজি), চারজন পুলিশ সুপার (এসপি), দুজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও একজন পরিদর্শক।

রোববার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখার উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ইতোমধ্যে যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে নিজ কর্মস্থল হতে পলায়ন করায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, এরূপ সাতজন পুলিশ সদস্যের অনুকূলে প্রদত্ত পুলিশ পদক প্রত্যাহার করা হলো।

যাদের পদক প্রত্যাহার করা হয়েছে তারা হলেন— রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান (বর্তমানে ঢাকায় নৌপুলিশে সংযুক্ত); রংপুর রেঞ্জের সংযুক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, বরিশাল রেঞ্জের মো. নাজমুল ইসলাম, সারদা পুলিশে কর্মরত পুলিশ সুপার মো. হাফিজ আল-ফারুক, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রাজীব দাস, র‌্যাব-১৪ ময়মনসিংহে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও এপিবিএন-১৩ তে কর্মরত পুলিশ পরিদর্শক মো. জুলহাজ উদ্দীন।

প্রজ্ঞাপনে পদক প্রত্যাহার হওয়া এই পুলিশ সদস্যদের পদক সংক্রান্ত আর্থিক সুবিধা বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এর আগে পদক সংক্রান্ত যাবতীয় অর্থ ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে ভোটবিহীন ব্যবসায়ী কমিটির হটকারীতামূলক সিদ্ধান্ত বয়কটসহ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের আহবান

আবরারের ছোট ভাই আবরার ফায়াজকে মারধর করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

ডোমারে গর্ভবতী, প্রসূতি মা ও কিশোর- কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ

দুই দিনের সফরে ঢাকায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে : প্রধানমন্ত্রী

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে : প্রধানমন্ত্রী

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

ঘরোয়া উপায়ে দূর করুন মাছের ফরমালিন

আগামী ১৩ এপ্রিল পর্যন্ত জলমহাল ইজারার জন্য অনলাইনে আবেদন দাখিলের সময়সীমা বৃদ্ধি

আগামী ১৩ এপ্রিল পর্যন্ত জলমহাল ইজারার জন্য অনলাইনে আবেদন দাখিলের সময়সীমা বৃদ্ধি

দিঘলিয়ায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে উপদেষ্টা পরিষদে কোনো সিদ্ধান্ত হয় নি : পরিবেশ উপদেষ্টা