crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আবরারের ছোট ভাই আবরার ফায়াজকে মারধর করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৯, ২০১৯ ৩:৪৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজকে মারধর করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বুধবার কুষ্টিয়ায় আবরার ফাহাদের বাড়িতে বুয়েটের ভিসি গেলে তিনি গ্রামবাসীর প্রতিরোধের মুখে পড়েন। এ সময় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ফায়াজ।

এর আগে আবরারের কবর জিয়ারত ও শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার কুমালখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে ফাহাদের বাড়িতে পৌঁছান বুয়েট ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম। এসময় ফাহাদের দাদা আবুল কাশেম বিশ্বাস ভিসিকে জড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। পরে কবর জিয়ারত শেষে পরিবারকে সমবেদনা জানাতে ফাহাদের বাড়িতে যাওয়ার সময় গ্রামবাসীর প্রতিরোধের মুখে পড়েন তিনি।

এলাকার বিক্ষুব্ধ শত শত নারী-পুরুষ ভিসিকে বাধা দেন। এসময় পুলিশের সঙ্গে জনতার ধস্তাধস্তি হয়। এতে আঘাত পান আবরারের ছোট ভাই ফায়াজ, তার ফুফাতো ভাইয়ের স্ত্রী তমা ও আরো একজন নারী। এদিকে এলাকাবাসীর প্রতিরোধ ও বাধার মুখে পড়ে ভিসি আইনশৃঙ্খলা বাহিনীর কড়া প্রহরায় রায়ডাঙ্গা গ্রাম ত্যাগ করেন।

তবে ঘটনার সময় রায়ডাঙ্গা গ্রামে নিরাপত্তা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (ডিএসবি) এ ঘটনায় কেউ আহত হননি বলে দাবি করেন।

প্রসঙ্গত, গত রবিবার দিবাগত রাত ২টার দিকে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতারা। এরপর থেকে এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের সকল ক্যাম্পাসে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ছয় দফা দাবিতে রংপুরে বাম জোটের মানববন্ধন

হোমনায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ ৮ দফা দাবিতে স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে নিখোঁজ সন্তানকে ফিরে পেতে বাবা-মায়ের আকুতি

জমি সংক্রান্ত বিরোধের জেরে ঝিনাইদহে ভাতিজার লা ঠি র আ ঘা তে চাচা খু ন

দাউদকান্দিতে ‘নিরাপদ সড়ক চাই দিবসের’ র‌্যালি অনুষ্ঠিত

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

দেশের প্রথম শতভাগ রোভার জেলা কিশোরগঞ্জ, ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ব্রাহ্মণপাড়ায় নির্বাচনী তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বুড়িচং প্রেস ক্লাবের মানববন্ধন

বিরামপুরে সালিশী বৈঠকে যুবককে হ’ত্যা