crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সোনারগাঁয়ে বৃষ্টির জন্য সালাতুল ইসতেসকার নামাজ আদায়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৭, ২০২৪ ১০:০৭ অপরাহ্ণ

 

মোঃপরশ আহম্মেদ, নারায়ণগঞ্জ সংবাদদাতা:
দুইসপ্তাহ বেশি সময় ধরে সারাদেশে তাপপ্রবাহ চলছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই তীব্র গরম থেকে রক্ষা পেতে সোনারগাঁওয়ের বড়গাও বাংগালবাড়ী মাঠে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ আদায় করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭এপ্রিল) সকাল ১০টায় এ ইসতেসকার নামাজ আদায় করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সালাতুল ইসতেসকার নামাজ আদায় করার জন্য সোনারগাঁওয়ের বিভিন্ন স্থান থেকে নানা বয়সী প্রায় দুইশত মুসল্লি, কলেজের ছাত্র ও কৃষক নামাজে অংশগ্রহণ করেন।

নামাজের ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশে নামাজের নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন সবাই। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাবপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির প্রত্যাশা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করে অঝরে চোখের জল ছেড়ে মোনাজাত, তওবা ও ক্ষমা প্রার্থনা করেন ইমাম ও মুসল্লিরা।

নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ ইসমাইল হোসেন সিরাজী।

আয়োজকরা জানান, কালবৈশাখীর মৌসুমেও বৃষ্টির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টো টানা তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। আম-লিচুর গুটি ঝরে পড়ছে। শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে তারা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আয়োজন করেছেন। নামাজে সবাইকে অংশ নেয়ার জন্য আগে থেকে মসজিদের মাইকে প্রচার করা হয়েছিল।

উপস্থিত মুসুল্লিরা বলেন, বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতেসকার নামাজ আদায় করতেন। সে জন্য তাঁরা মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের পাপের জন্য তওবা এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। তাই আমরা সবাই একত্র হয়ে এ নামাজ আদায় করেছি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আওয়ামী লীগ নেতা শান্ত’র ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন

কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চলের শিশু সুরক্ষা (CLPP) কমিটি গঠনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক কারাগারে

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

নাসিরনগরে করোনা সন্দেহে ৫ ব্যক্তির নমুনা সংগ্রহ

ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে পাশে আমবাড়ী আলোর মিছিল

তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এর নির্দেশনায় বিশেষ ও এম এস দোকানে চাল বিক্রি শুরু

ভোটের মাঠে শৃঙ্খলা রক্ষায় কিশোরগঞ্জে পোলিং এজেন্ট ও সাংবাদিকদের সঙ্গে সভা

ঝিনাইদহ থানা পুলিশের সফল অভিযানে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার

ডিএমপির ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার পদায়ন