crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মহেশপুরের ইছামতি নদী থেকে উদ্ধার হওয়া গলিত লাশটি কার ?

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৪, ২০২০ ৯:৩৭ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ 
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ইছামতি নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় ব্যক্তির গলিত লাশ শনিবার ঝিনাইদহ পৌর গোরস্থানে দাফন করা হয়। ঝিনাইদহ আঞ্জুমানে মফিদুল ইসলাম লাশটি দাফনের দায়িত্ব নেয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাইদ জানান, বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ইছামতি নদী থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, দেশের সীমান্তের ১৫ ফুট ও ভারতের মধ্যকার ১৫ ফুট এলাকায় লাশটি ছিল। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

অন্য একটি সূত্র জানায়, উভয় দেশের সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা লাশ মহেশপুর বাঘাডাঙ্গা সীমান্তের ইছামতি নদীর দিয়াড়ামাঠ ও ভারতের বরণবাড়িয়া নদী এলাকায় ভেসে ওঠে। খবর পেয়ে বিজিবি ও বিএসএফের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। লাশটি কোন চোরাকারবারির কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ ও বিজিবি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নীলফামারীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

সরিষাবাড়ীতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ঝিনাইদহ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং

করোনা উপসর্গ নিয়ে ঝিনাইদহের ২টি উপজেলায় নারীসহ দু’জনের মৃত্যু!

সংস্কার কাজ চলছে দিনাজপুর স্টেশন রোডের

জামালপুরে বিটিভি’র সাংবাদিক মোস্তফা বাবুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার দাবি

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বেতন বৈষম্য নিরসনের দাবিতে ঝিনাইদহের বিভিন্ন স্থানে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৫ জনকে পুলিশে দিল যুবদল নেতাকর্মীরা