crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শেরপুরে ৬’শ কেজি পলিথিন ব্যাগ জব্দ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৩০, ২০২৪ ৭:৫৮ অপরাহ্ণ

 

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৬শ’ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।

সোমবার (৩০ডিসেম্বর) বিকেলে পৌর শহরের নয়আনী বাজারের তাসনিম ট্রেডার্সের একটি গোডাউন থেকে এই নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ বিকেলে জেলার পৌর শহরের নয়আনী বাজারে অবৈধ পলিথিন ব্যবসায়ী মো. ইছরাফিল মিয়ার তাসনিম ট্রেডার্সে অভিযান চালায়। এসময় মো. ইছরাফিল মিয়া ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ একই বাজারের জমশেদ আলীর মার্কেটে মো. ইছরাফিল মিয়ার ভাড়া নেয়া গোডাউনের তালা ভেঙ্গে প্রায় ৬শ’ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেন। জব্দকৃত পলিথিন ব্যাগের বর্তমান বাজার মূল্য ১ লাখ ৩৬ হাজার ৫শত টাকা।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, ‘পরিবেশ রক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার দুলাল হোসেন, এএসআই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাটে বিএনপির শীতবস্ত্র বিতরণ

সারা দেশে করোনায় আরও ১০ জনের মৃত্যু,নতুন শনাক্ত ৩৮৮

নির্বচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জনপ্রতিনিধি ও প্রশাসনসহ সবাইকে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে ‘বাবেশিকফো’ এর সংবাদ সম্মেলন

ঝিনাইদহ কেসি কলেজ ছাত্র হোস্টেলের পায়খানার দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ, নেই কোনো প্রতিকার

সরিষাবাড়ী পৌরসভার কার্যালয়ে মেয়রকে প্রবেশ করতে দেয়নি কাউন্সিলরা

সুনামগঞ্জে টিআর/কাবিটা কর্মসূচির অধীনে স্থাপিত নবায়নযোগ্য শক্তি কার্যক্রমের জেলা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুল ছাত্রীর হাত কেটে দিল প্রেমিকের বন্ধুরা!

ঝিনাইদহে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা

হোমনায় স্থানীয় এমপি’র ছবি অপমান ও কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করায় ডিজিটাল আইনে মামলা

হোমনায় স্থানীয় এমপি’র ছবি অপমান ও কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করায় ডিজিটাল আইনে মামলা