crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে ‘বাবেশিকফো’ এর সংবাদ সম্মেলন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৯, ২০২৪ ১২:৫৯ অপরাহ্ণ

 

মো. ইব্রাহিম খলিল:
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণের শতভাগ উৎসব ভাতা, স্কেল অনুসারে বাড়ি ভাড়া, সার্বজনীন বদলী, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবসর ও কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত ৪% কর্তনের অনুপাতে সুবিধা বৃদ্ধির প্রজ্ঞাপন ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শিক্ষক -কর্মচারী ফোরাম( বাবেশিকফো)।

আজ শনিবার বাবেশিকফো’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার( ৯ মার্চ ২০২৪ খ্রি.) বাংলাদেশ বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরাম ( বাবেশিকফো) এর পুরানা পল্টন কার্যালয়ে সংগঠনের সভাপতি অধ্যক্ষ মাইন উদ্দিন এর সভাপতিত্বে লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব মো. রফিকুল ইসলাম জানান, ‘শিক্ষক-কর্মচারীগণ দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবি করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী গত বছরের জুলাই মাসে শিক্ষক-কর্মচারীগণকে অন্তর্ভুক্ত করে দুইটি কমিটি গঠনের নির্দেশনা দিয়েছিলেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষক-কর্মচারীগণের সাথে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় এবং প্রস্তাবনা নেওয়া হয়। ১ আগস্ট ২০২৩ খ্রি. বর্তমান মাননীয় শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয় জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীগনকে দ্রুতই বৈষম্য নিরসনের প্রতিশ্রুতি দিয়ে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার অনুরোধ করেছিলেন । শিক্ষক-কর্মচরীগণ তাদের প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধা রেখে আন্দোলন প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফিরে যান। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও জাতীয়করণের জন্য কমিটি গঠন ও বৈষম্য নিরসনে দৃশ্যমান কোন পদক্ষেপ না থাকায় ও শুধুমাত্র এনটিআরসিএ এর সুপারিশকৃত শিক্ষকগণের বদলি বাস্তবায়নে খসড়া প্রস্তুত করায় শিক্ষক-কর্মচারীগণ হতাশ। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণের শতভাগ উৎসব ভাতা, স্কেল অনুসারে বাড়ি ভাড়া, সার্বজনীন বদলী, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবসর ও কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত ৪% কর্তনের অনুপাতে সুবিধা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সহ-সভাপতি উপাধ্যক্ষ আবদুর রহমান, সাহিদুর রহমান, যুগ্ম মহাসচিব আব্দুল জব্বার, জহিরুল ইসলাম, জি এম শাওন, মতিউর রহমান দুলাল, মো. মামুনুর রশীদ, মো. নুরুল্লাহ্ তোফায়েল সরকার,মো. ইসমাইল হোসেন, আমাতুন্নাহার,ছানোয়ারা বেগম, কাজী নুর হাই উল, আব্দুল হাই সিদ্দিকী, কামরুজ্জামান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন, ,এম এ মতিন, মো. জসিম উদ্দীন, তৈয়ব আলী মীর, এনাজুল হক ও আরিফুল ইসলাম প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সারা দেশে করোনায় ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১১৩৪

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ মা’দক কারবারি গ্রে’ফতার করা হয়েছে

হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন অতি ভারি বর্ষণের পূর্বাভাস

নাসিরনগরে অসহায় ও দুঃস্থদের মাঝে ভিজিএফ‘র চাল বিতরণ

ধ*র্ষণ মামলায় সাক্ষ্য দিতে আদালতে না আসায় চিকিৎসককে জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে মহান বিজয় দিবস উদযাপন

কাঁচা পেঁপের উপকারিতা

নাসিরনগরে দুই মেম্বার প্রার্থীর সমান ভোট,ওই ওয়ার্ডে নির্বাচন ২৪ নভেম্বর

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতায় করোনার ভয়াবহ পরিস্থিতিঃ জিএম কাদের