crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরের মেলান্দহে বিকাশের টাকা ছিনতাইয়ের নাটক, আটক-৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৫, ২০২০ ৪:৪৯ পূর্বাহ্ণ


জামালপুুুর প্রতিনিধিি :
জামালপুরের মেলান্দহ উপজেলায় বিকাশের বিক্রয় প্রতিনিধির কাছ থেকে ২১ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের নাটকের মূল হোতাসহ তিনজনকে আটক করেছে মেলান্দহ থানা পুলিশ।
আটকরা হলেন- বিকাশের বিক্রয় প্রতিনিধি শহরের ছনকান্দা এলাকার মহিউদ্দিনের ছেলে রিয়াজ মুর্শেদ আলম দীপু (৩০), শাহ আলমের ছেলে জসিম উদ্দিন (৩২) এবং একই এলাকার মীর হোসেন গেদার ছেলে সুমন আহাম্মেদ (২৮)।
এ ঘটনায় হাজরাবাড়ী এলাকার বিকাশ এজেন্ট শাহজাহান জানান, গতকাল রোববার দুপুরে জামালপুর থেকে হাজরাবাড়ী কোনা মালঞ্চ এলাকায় পৌঁছালে দুজন মুখোশধারী টাকা ছিনতাই করে বলে লোকমুখে শুনেছি। ঘটনাটি থানায় জানালে প্রকৃত ঘটনা প্রকাশ পায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান জানান, বিকাশ কর্মচারী দীপুর কথায় সন্দেহ হয়। রাতেই দীপুকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য বেরিয়ে আসে।

সোমবার ভোরে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত অন্য দুজনকে নিজ বাড়ি ছনকান্দা থেকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী টাকাও উদ্ধার করা হয়। বিকাশের বিক্রয় প্রতিনিধি দীপুসহ গ্রেপ্তাররা ছিনতাই নাটক সাজিয়ে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন বলে জানান ওসি।

এ ব্যাপারে জামালপুর জেলার বিকাশ এজেন্টের সহকারী ম্যানেজার ইকতিয়াজ ইমরান বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান

মুজিববর্ষ উপলক্ষে জমিসহ ঘর পাচ্ছেন ডিমলার আরও ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

ঝিনাইদহের অজ গ্রামের বনবাদাড়ে নাম না জানা শাকসব্জিতে ভরপুর

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক- পিক-আপ মুখোমুখি সং’ঘর্ষে তিনজনের প্রাণহানি

দেশে করোনায় আরও ২২৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১,৫৭৮

ঝিনাইদহে মহা আয়োজনে চলছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন

পটুয়াখালীর মির্জাগঞ্জে গলায় ফাঁস দিয়ে সাবেক সেনা সদস্যের আত্মহত্যা

ভ্রুণ হত্যাকারী প্লাবনকে গ্রেফতারের দাবিতে নাসিরনগরে মানববন্ধন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, প্রজ্ঞাপন জারি

ডোমারে জেল হত্যা দিবসে ফ্রিডমপার্টি ও চাঁদাবাজদের বহিস্কারের দাবি