crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনায় অস্ত্র ও গুলিসহ বাদশা সর্দার গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১, ২০১৯ ৪:২৪ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি >>

পাবনায় ৪টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বাদশা সর্দার (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। রবিবার (৩০ জুন) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক বাদশা সদর উপজেলার দ্বীপচর গ্রামের কফিল উদ্দিন সর্দারের ছেলে।

র‌্যাবের দাবি, আটক বাদশা একজন অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

র‌্যাব-১২ অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আবদুল্লাহ আল মোমেন জানান, অবৈধ অস্ত্রসহ বাদশা নিজ বাড়ীতে অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় পাবনা ক্যাম্পের সদস্যরা।এ সময় একটি বিদেশী পিস্তল, একটি রিভলবার, দুইটি পাইপগান, ১৮ রাউন্ড গুলি ও একটি ধারালো অস্ত্র সহ বাদশা সর্দারকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করে আজ সোমবার (০১ জুলাই) দুপুরের দিকে আটক বাদশাকে পাবনা সদর থানার মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও র‌্যাব জানায়
র‌্যাবের এই কর্মকর্তা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

টেকসই উন্নয়নের মাধ্যমে পরিচ্ছন্ন নগরী বিনির্মানে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন

টেকসই উন্নয়নের মাধ্যমে পরিচ্ছন্ন নগরী বিনির্মানে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন

কুমিল্লায় জেলা প্রশাসনের উদ্যোগে পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার

কুমিল্লায় জেলা প্রশাসনের উদ্যোগে পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার

ঝিনাইদহে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

নীলফামারীর ডিমলায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

নীলফামারীর ডিমলায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

নাসিরনগরে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নাসিরনগরে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঝিনাইদহে কৃষক আবু সাইদের দুটি কিডনি অকেজো, সাহায্যের আবেদন

জামালপুরে আরও ৮জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ৬৪৯জন

ঘোড়াঘাটে আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

নীলফামারীতে হোম কোয়ারেন্টাইন ২২৫ থেকে কমে ১৯৬জন

চেক জালিয়াতির মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার জেল- জরিমানা