crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করিমগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কর ২ কেজি গাঁজা জব্দ,আটক ১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৫, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ০৫ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। অভিযানে করিমগঞ্জ থানার এসআই মোস্তাক আহমেদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানাধীন জাফরাবাদ ইউনিয়নের সুবন্ধি সাকিন এলাকায় তল্লাশি চালানো হয়।
এ সময় সন্দেহজনকভাবে অবস্থানরত এক ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই জব্দ তালিকাভুক্ত করা হয়।

আটক ব্যক্তি হলেন আলিমুল ইসলাম (২৬) প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় করিমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় জাতির পিতার জন্মশতবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

জামালপুরের আন্ত:নগর তিস্তা ট্রেনে ফুটফুটে কন্যা শিশুর জন্ম

মহাখালীতে সাততলা বস্তির একাংশ পুড়ে ছাই

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

সরিষাবাড়ীতে অর্তকিত হামলার শিকার কৃষক হাসপাতালে ভর্তি

গ্রামীণ ব্যাংক জামালপুর জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

গ্রামীণ ব্যাংক জামালপুর জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

তৃতীয় দফার লকডাউনে বিধি-নিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বৃদ্ধি

ঘোড়াঘাটে এক বস্তা কঙ্কালের হাড়গোড় জব্দ , ৩ চো’র আটক

সাঁথিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত-১

হোমনায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ বিএনপি ও জাপা’র মনোনয়ন দাখিল