crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

তিতাসের কৃতী সন্তান মিঠু ঢাকা মহানগর (উঃ)ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৩০, ২০১৯ ৩:৪১ অপরাহ্ণ

মারুফ হোসেন

তৌফিকুল ইসলাম, তিতাস(কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন দুলারামপুর গ্রামের কৃতীসন্তান মারুফ হোসেন মিঠু ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত। 

বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সদ্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় এর সুপারিশক্রমে শুক্রবার এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন বাংলদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।এতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসাইন মিঠু।এর আগে মিঠু ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক, মিরপুর কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।মারুফ হোসাইন মিঠু তৃনমুল থেকে কর্মদক্ষতার দূরদর্শীতার মধ্য দিয়ে বেড়ে ওঠা এক ছাত্রলীগের কর্মী। আওয়ামী পরিবার থেকেই বেড়ে উঠেছেন মিঠু। স্কুলজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে তিনি সম্পৃক্ত। ছাত্রলীগের একজন কর্মী থেকে তিনি আজ মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ।

এ নিয়ে তার অনুভূতির কথা জানতে চাইলে তিনি বলেন, আমি যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছি সেটা বড় কথা নয়, আমি ছাত্রলীগের জন্য কি দিতে পেরেছি সেটা বড় কথা। আমি ছাত্রলীগের জন্য কাজ করে যাচ্ছি এবং যাব। পদ-পদবি দায়িত্ব মাত্র। ভবিষ্যতেও আমি ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।বিশ্ব মানবতার মা দেশরত্ন শেখ হাসিনার দেখানো পথে চলতে চাই।এদিকে মারুফ হোসাইন মিঠুকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় রূপনগরে উৎসবের আমেজ বিরাজ করছে সর্বমহলে। মারুফ হোসাইন মিঠু ঢাকা মহানগর উত্তর ছাত্র লীগের সকল নেতা কর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু

ডোমারে নদীযাত্রা অনুষ্ঠিত

ময়মনসিংহে পুলিশের ১০ টাকায় দু’দিনের আহার বিতরণ

হোমনায় করোনা প্রতিরোধে এএসপি মো. ফজলুল করিমের প্রচেষ্টা অব্যাহত

নীলফামারীতে নতুন করে আরও ২ জন করোনায় আক্রান্ত

জাহাজকোম্পানী-সাতমাথা সড়ক পুনঃনির্মাণসহ ৬ দফা দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির স্মারকলিপি পেশ

চারঘাটে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত, চালক আটক

প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড হিসেবে চূড়ান্ত মনোনীত হয়েছেন ডোমারের জাবির

প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড হিসেবে চূড়ান্ত মনোনীত হয়েছেন ডোমারের জাবির

বকশিগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আত্মগোপনে, কলেজ কার্যক্রমে স্থবিরতা

শৈলকুপায় নারীপাচার চক্রের হোতা আশরাফুল র‌্যাবের হাতে আটক