crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৮, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও কলারছড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি সৈয়দ একে একরামুজ্জামান সুখন। প্রাপ্ত ফলাফলে ৭৯টি কেন্দ্রের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান সুখন পেয়েছেন ৮৯ হাজার ৪২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগ প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম পেয়েছেন ৪৬ হাজার ১৮৯ ভোট । রোববার(৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। এই নির্বাচনে নাসিরনগরে ভোট পড়েছে ৫২.৯১ শতাংশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ ইমরানুল হক ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এ আসনে ৭৯টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ভোটার ২ লক্ষ ৫২ হাজার ৫৪৭জন। পুরুষ ভোটার ১ লক্ষ ৩৩ হাজার ১শ’ ৯ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ১৯ হাজার ৪ শ’ ৩৬ জন এবং তৃতীয় লিঙ্গ ২ জন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ডাম্পিং কম্পোস্টিং স্টেশনটি পৌরসভার কাছে হস্তান্তর

হোমনায় সার্কেল এএসপির মানবতা, অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহবান

ঢাকায় ছাত্রদল নেতা জোবায়েদকে কু*পিয়ে হ*ত্যা, গ্রামে আহাজারি

সারা দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৭০

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্রেপ্তার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর জেলা স্কুলের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

ঝিনাইদহে ভাষা সৈনিক মুসা মিয়া ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন

সরিষাবাড়ীর আকাশে দেখা গেল নৌকা!

ডোমারে দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান