crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ব্রাহ্মণবাড়িয়ার ৫ ওসিসহ আট পুলিশ কর্মকর্তা একযোগে বদলি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৩, ২০২৫ ১০:০২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
ব্রাহ্মণবাড়িয়ার নয়টি থানার মধ্যে পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ ৮জন ইন্সপেক্টর কে একযোগে বদলি করা হয়েছে।

রোববার (২২ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদেরকে জনস্বার্থে বদলির কথা বলা হয়। বদলিকৃত কর্মকর্তাদেরকে সত্বর যোগদানের জন্য ওই অফিস আদেশে নির্দেশনা প্রদান করা হয়।

অফিস আদেশ অনুযায়ী, বাঞ্ছারামপুর, সরাইল, আশুগঞ্জ, নাসিরনগর ও নবীনগর থানার ওসিকে বদলি করা হয়েছে। এর মধ্যে বাঞ্ছারামপুরের ওসি মোরশেদুল আলমকে সরাইল থানা ও নাসিরনগরের ওসি মোঃ খাইরুল আলমকে আশুগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। অর্থাৎ দায়িত্ব ঠিক থেকে তাদের থানা বদল হয়েছে।

এছাড়া সরাইল থানার ওসি মো. রফিকুল হাসান ও আশুগঞ্জের ওসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া সদর কোর্টের পরিদর্শক ও নবীনগরের ওসি আবদুর রাজ্জাককে ডিএসবি’র পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

একই আদেশে পুলিশ লাইনে থাকা পরিদর্শক মুহাম্মদ আজহারুল ইসলামকে নাসিরনগর থানার ওসি, নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসান জামিল খানকে বাঞ্ছারামপুর থানার ওসি ও আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনূর ইসলামকে নবীনগর থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

একসঙ্গে জেলা পুলিশের এত বড় রদবদল নিয়ে সর্বত্র আলোচনা চলছে। একাধিক ওসির বিরুদ্ধে নানা ধরণের অভিযোগও ছিলো। আবার কোনো কোনো পুলিশ কর্মকর্তা ভালো দায়িত্ব পালনের ফলস্বরূপ পদায়িত হন বলেও আলোচনা রয়েছে।

এ ব্যাপারে পুলিশ সুপার এহতেশামুল হক সাংবাদিকদের জানান, ‘জনস্বার্থে ও কর্মের যোগ্যতার ভিত্তিতে এই রদবদল করা হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও শিক্ষার মানোন্নয়নে করণীয়

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও শিক্ষার মানোন্নয়নে করণীয়

কুষ্টিয়ায় এমএলএম জাতীয় একটি এগ্রোফুড এন্ড কসমেটিকস প্রতিষ্ঠান সিলগালা ও ২ লক্ষ টাকা জরিমানা

চাকরিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

দাউদকান্দিতে ডিকে হাসপাতালের উদ্বোধন

দাউদকান্দিতে ডিকে হাসপাতালের উদ্বোধন

ডোমারে প্রচণ্ড শীতে মানুষসহ পশুপাখি চরম দুর্ভোগে

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু মোকাবেলায় সবধরনের প্রস্তুতি আছেঃ এলজিআরডি মন্ত্রী

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু মোকাবেলায় সবধরনের প্রস্তুতি আছেঃ এলজিআরডি মন্ত্রী

ময়মনসিংহের গৌরীপুরে আমন ধান ও চাউল সংগ্রহ উদ্বোধন

ময়মনসিংহের গৌরীপুরে আমন ধান ও চাউল সংগ্রহ উদ্বোধন

স্বাস্থ্য অধিদফতরের নতুন ডিজি হলেন অধ্যাপক ডা. খুরশীদ আলম