crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে বিশ্ব শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায়ী সংর্বধনা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৫, ২০২৩ ৮:১৭ অপরাহ্ণ

 

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে “বিশ্ব শিক্ষক দিবস” পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে নাসিরনগর সরকারি(বালিকা) প্রাথমিক বিদ্যালয়ে র‌্যালি আলোচনা সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষক রাখেশ চন্দ্র দাসের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক রৌশন আরার সভাপতিত্বে প্রধান শিক্ষক এবিএম সালেমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মাজাহারুল হুদা। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,ম্যানেজিং কমিটির দাতা সদস্য কাজল জ্যোতি দত্ত।অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সহকারী শিক্ষক মাওলানা মোয়াজ্জেম হোসাইন,সহকারী শিক্ষক কনিকা চৌধুরী, শিক্ষার্থী তাহিরা আক্তার প্রীতি ও কৌশিতি দাস প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য,শিক্ষক,অভিভাবক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রাখেশ চন্দ্র দাসকে বিদায়ী সংর্বধনা প্রদান করা হয়। মানপত্র পাঠ করেন ৫ শ্রেণির শিক্ষার্থী অনন্যা দত্ত।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী উপজেলা শিক্ষা কর্মকতা মো: মাজাহারুল হুদা বলেন, ‘১৯৯৫ সাল থেকে ইউনেস্কো সারা বিশ্বে ৫ অক্টোবরকে “ বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা দেয়। শিক্ষার মূল চালিকা শক্তি হলো শিক্ষক,শিক্ষক হলো সমাজ গঠনের মূল কারিগর। শিক্ষকতা একটি মহান পেশা। শিক্ষকের অনেক দায়বদ্ধতা রয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জগন্নাথপুরে ২৮ হাজার ৫০১ শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন এ ক্যাপসুল

খুলনা মহানগর আওয়ামীলীগ নেতা গ্রেফতার

হোমনায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন করলেন সেলিনা আহমাদ মেরী এমপি

ভেদরগঞ্জে ইউএনও’র অভিযানে খাদ্য গুদাম কর্মকর্তার বাসা থেকে সরকারি চাল জব্দ

নাসিরনগরে বাহারি পিঠার উৎসবে এমপি

ডোমারে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের সংবর্ধনা

ডোমারে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের সংবর্ধনা

হোমনার সাবেক লেফটেন্যাণ্ট কর্ণেল মো. শাহ আলম আর নেই

জনগণের ভালোবাসায় নৌকার মনোনয়ন প্রত্যাশী পঞ্চগড়ের ‘মনির’

মাগুড়ায় আ’গ্নেয়াস্ত্র হাতে সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত