crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১১:০৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হরিনাকুন্ডুতে আগুনে পুড়ে বসতবাড়ি ছাই, নিঃস্ব দিনমুজর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২০, ২০২১ ৯:৪১ অপরাহ্ণ

 

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ>>

ঝিনাইদহ হরিনাকুন্ডু উপজেলার দরিবিন্নী গ্রামে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে পড়েছে দিনমজুর বোরহান উদ্দিন। সে দরিবিন্নী গ্রামের আবু জাফরের ছেলে।

ক্ষতিগ্রস্ত বোরহান উদ্দিন জানান, শুক্রবার রাতে সলেমানের গোয়াল ঘরের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো বসত বাড়িতে। এসময় আগুন থেকে বেঁচে গেলেও পুড়ে কাপড়সহ সব আসবাবপত্র। এতে নিঃস্ব হয়ে পড়ছে তার পরিবার।

বোরহান উদ্দিনের স্ত্রী সারমিন আক্তার বলেন, স্বামী দিনমজুরি করে সংসার চালায়। একটি ছাগল ছিল তাও পুড়ে মারা গেছে। তাছাড়া সলেমানের একটি গাভী গরু ও প্রায় লক্ষাধিক টাকার তামাক পুড়ে গেছে। তিনি আরও বলেন,আমার ঘরে রান্না করে খাওয়ার মতো কোন খাবারও নাই। আজ আমরা নিঃস্ব, কোথায় থাকব, কীভাবে সংসার চালাবো, ঋণ পরিশোধ করব তা নিয়ে চিন্তিত। আমি বিত্তবানদের কাছে সাহায্য চাই যেন আমাদের একটি ঘর করে দেয়।

এ বিষয়ে চাঁদপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, বোরহানউদ্দিনের পরিবারে পুনর্বাসনের জন্য খাদ্য সহায়তা ও ৬ বান টিন দেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনা প্রতিরোধে সঠিক পথেই এগুচ্ছে সরকার, সামনে আরও কঠোর হওয়া জরুরি

করোনা প্রতিরোধে সঠিক পথেই এগুচ্ছে সরকার, সামনে আরও কঠোর হওয়া জরুরি

একনেকে শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুর প্রকল্পে আরো প্রায় ২৩৪ কোটি টাকার অনুমোদন

লাইলাতুল কদর নামাজের নিয়মাবলী

কেএমপি’র অভিযানে মাদক, গুলি ও নগদ অর্থসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার

তিতাসে প্রবাসী দম্পতির টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের জেরধরে সংঘর্ষ, লুটপাট, নারীসহ আহত ৩

হোমনায় ঈদের নামাজ আদায়ে সরকারি নির্দেশনা জারি করেছেন ইউএনও

নাসিরনগরে দানবীর সৈয়দ আবু এমাদ স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহে রাবেয়া হাসপাতালের তত্বাবধানে বৃদ্ধাশ্রমে মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাড়লেন ৩০ নেতা, ছাত্রদলে যোগদান

৩০ নভেম্বরের পর অবৈধ অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান