crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১১৭২ জাল সনদধারী শিক্ষক শনাক্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৩, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে ১ হাজার ১৭২ জন জাল সনদধারী শিক্ষককে শনাক্ত করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। জাল সনদে চাকরি করা এসব শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা হিসেবে নেওয়া অর্থসহ, ভুয়া নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট ও আইটিসহ বিভিন্ন ধরনের আর্থিক অনিয়মের কারণে ২৫৩ কোটি টাকা ফেরতের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে তাদের শাস্তির সুপারিশ করা হবে।

ডিআইএ পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘জাল সনদধারীদের একটি তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে।তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে।’

ডিআইএর নথির তথ্যানুযায়ী, সবচেয়ে বেশি জাল সনদধারী শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে। এ বিভাগের ৭৭৯ জন শিক্ষক-কর্মচারীর সনদ জাল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ১২০ জন, ঢাকা বিভাগে ৭০ জন, খুলনা বিভাগে ১৭৯, চট্টগ্রাম বিভাগে ২৪ জনের সনদ জাল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, ১ হাজার ১৭২ জন জাল সনদধারী শিক্ষক শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৪০০ জনের সনদ সম্পূর্ণ ভুয়া। এরমধ্যে প্রায় ৩০০ জনের সনদ অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

জাল সনদধারী হিসেবে শনাক্ত হওয়াদের মধ্যে প্রথম ধাপে ৪০০ শিক্ষকের একটি তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে ডিআইএ। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেও প্রতিবেদনে সুপারিশ করা হচ্ছে বলে জানা গেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

দিনাজপুরে দুর্গোৎসব পালনে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

ফুলবাড়ীতে এলাকাবাসীর সহযোগিতায় চো*র চক্রের ১০ সদস্য আটক

বিরল পৌরসভার ওএমএস ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

গাইবান্ধায় ডিবির অভিযানে ইয়াবা ব্যবসায়ি গ্রেফতার

দেশে করোনায় ২২০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩,৭৬৮

জামালপুরে আরও ১২জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ৮৪৯ জন

রসিক নির্বাচনে হেরে বিজিবির টহল গাড়িতে আ’গুন, পরাজিত প্রার্থী আটক

রসিক নির্বাচনে হেরে বিজিবির টহল গাড়িতে আ’গুন, পরাজিত প্রার্থী আটক

দেশের মানুষকে না খেতে দিয়ে ইলিশ রফতানি নয় : মৎস্য উপদেষ্টা

জামালপুরে ৭ হাজার ৪৪০ কেজি সরকারি চালসহ আ’লীগ নেতা আটক, ধরা ছোঁয়ার বাইরে রাঘব বোয়াল