crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জগন্নাথপুরে রাস্তার কাজে অনিয়ম, বালুর বদলে মাটি দিয়ে চলছে কাজ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৬, ২০২০ ৩:৩৩ অপরাহ্ণ

মো.আলী হোসেন খাঁন : সুনামগঞ্জের জগন্নাথপুরে রাস্তায় বালুর বদলে মাটি দিয়ে চলছে কাজ। তা দেখে স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা স্বীকার করলেও একজন আরেক জনের ওপর দায় চাপাচ্ছেন। ১৪ মার্চ শনিবার সরজমিনে দেখা যায়, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের আলমপুর-রৌয়াইল ৩ কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য খননকৃত বক্সে মাটি ভরাট করা হচ্ছে। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে কাজের দায়িত্বে দেলোয়ার হোসেন ও সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে সুজাত মিয়া বলেন, গত প্রায় ২ মাস ধরে রাস্তায় কাজ চলছে। কাজের ধরণ জানতে চাইলে তারা স্বীকার করে বলেন, রাস্তার খনন করা বক্সে বিট বালু ফেলার কথা থাকলেও ফেলা হচ্ছে মাটি মিশ্রিত বালু। বিষয়টি আমাদের কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তারা আরো বলেন, বক্সের বালুর কাজ যারা পেয়েছেন তারা স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। যে কারণে আমাদের নিষেধ অমান্য করে তারা বালুর বদলে মাটি দিচ্ছে। এ সময় বালুর কাজ পাওয়া ব্যক্তিদের পক্ষে হাসান নামের এক শিশু নিজেকে কাজের ম্যানেজার দাবি করে বলে, আমরা তো এতো দিন বিট বালু দিয়েছি। এখন বালুর সাথে সামান্য মাটি আসছে। এতে কোন সমস্যা হবে না। এ সময় স্থানীয়দের মধ্যে অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, বালুর বদলে মাটি দিয়ে কাজ করলে রাস্তা মজবুত হবে না। তাই কাজের মেজারমেন্ট অনুযায়ী বিট বালু দিয়ে কাজ করতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পবিত্র মাহে রমজান উপলক্ষে চিলাহাটিতে নিয়াজ মোর্শেদের উদ্যোগে ২শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নীলফামারীতে ৫৬ বিজিবি’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হোমনায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হ’ত্যার হু’মকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হোমনায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হ’ত্যার হু’মকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সরকারি প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত

‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার শপথ নিন’ : সেলিমা আহমাদ এমপি

পঞ্চগড়ে শিশুদের নিয়ে গ্রামীণ খেলাধুলা ও বর্ণাঢ্য উৎসব সম্পন্ন

গোর্কণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধি আবশ্যক

হোমনায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মাদকসহ ৬ মাদক কারবারি গ্রেফতার