crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডেঙ্গু প্রতিরোধে বদ্ধপরিকর মসিক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১, ২০২৩ ৯:২৯ অপরাহ্ণ

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহ:
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে। আমাদের নিজ বাসা বাড়িতে এবং তার আশেপাশে জমে থাকা পরিস্কার পানিতে এডিস মশার লার্ভা বংশ বিস্তার করতে পারে। সুতরাং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। তাই ময়মনসিংহ সিটি কর্পোরেশন ডেঙ্গু প্রতিরোধে বদ্ধপরিকর।’

বুধবার সকালে নগরভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ইউএস সিডিসির অর্থায়নে সেভ দ্যা চিলড্রেন এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত “বাংলাদেশ নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় ডেঙ্গু প্রতিরোধে ২০০ দরিদ্র মানুষের মাঝে মশারি এবং জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ, মাইকিং, বাসাবাড়িতে ক্যাম্পেইনসহ বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি মশক নিধন কার্যক্রমও চলমান রয়েছে।আশা করা যায় সকলের সহযোগিতায় এ বছরও ডেঙ্গুমুক্ত থাকবে নগরবাসী।’

মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীর সভাপতিত্বে ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মসিকের প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, ইউএস সিডিসি প্রকল্পের ম্যানেজার ডা. ওবায়দুর রহমান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইসলাম লিমা, মসিকের কাউন্সিলর ও সাংবাদিকবৃন্দ।

প্রসঙ্গত, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে মশারি বিতরণের পাশাপাশি জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ১০ হাজার বাড়িতে গিয়ে এডিস মশার প্রজননস্থল খোঁজা এবং সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মধুপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

চকরিয়ায় দুধর্ষ ডা’কাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

চকরিয়ায় দুধর্ষ ডা’কাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

নীফালমারীতে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো” কর্মসূচির উদ্বোধন

বদরখালীতে কয়লাবিদ্যুৎতের কোয়ার্টারে হা-ম-লা, মালামাল লু-ট

ময়মনসিংহে বঙ্গবন্ধু- বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ময়মনসিংহে বঙ্গবন্ধু- বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও মাদক পরিবহণে ব্যবহৃত ভ্যানসহ গ্রে’ফতার ৫

কেএমপি’র অভিযানে মা’দক ও মাদক পরিবহণে ব্যবহৃত ভ্যানসহ গ্রে’ফতার ৫

হোমনায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ বিএনপি ও জাপা’র মনোনয়ন দাখিল

পাবনা চাটমোহরে বহুমুখী পাটজাত পণ্যের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

সুন্দরগঞ্জ উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা