crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৯, ২০১৯ ২:১৪ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন, নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক। বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপি’র কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে আসছে। জেলার সংসদ সদস্যরা আচরণ বিধি লঙ্ঘণ করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সন্ত্রাসী ও পেটুয়া বাহিনী দিয়ে বিএনপি সমর্থকদের বাড়িতে গিয়ে ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকি দিচ্ছে। মঙ্গলবার রাতে ধানের শীর্ষ প্রতিকের প্রধান সমন্বয়ক সাবেক পৌর মেয়র ও বিএনপির পৌরসভাপতি সালাহউদ্দিন বুলবুল সিডলকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, কোটচাঁদপুরে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই। প্রশাসন নির্বাচন কমিশনের কাছে বারবার আবেদন করেও কোন ফল মেলেনি। তিনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা না দেওয়ার পরিবেশ সৃষ্টির দাবি জানান। সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মনা, কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান প্রার্থী রুস্তুম আলী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসিমা আক্তারসহ, জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জগন্নাথপুরে বেড়িবাঁধের কাজে অনিয়মের অভিযোগ

গুনাহ মাফের আমল

রংপুর মেডিক্যালে করোনা ইউনিট বন্ধের দাবিতে নার্সদের আন্দোলন,পরিচালকের কার্যালয় ঘেরাও

ময়মনসিংহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ

ময়মনসিংহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ

গৌরীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

গৌরীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে চুয়াডাঙ্গায় সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

রংপুরে রাস্তায় ফেলে যুবককে পেটানোর ঘটনায় আটক-৩

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

হোমনায় ২ বাড়ি লকডাউন ঘোষণা

ডোমারে বিশিষ্ট ব্যবসায়ী আক্কাছ আলী’র জানাজা সম্পন্ন