crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শরীয়তপুরে ২ তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে গ’ণধর্ষণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৬, ২০২৩ ৯:৫০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
শরীয়তপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি থেকে দুই তরুণীকে তুলে নিয়ে গ’ণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ এক ইউপি সদস্যসহ ৭ জনকে গ্রেফতার করেছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে ২৩ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল শুক্রবার একপক্ষের মেয়ে ও তার বান্ধবীকে অপরপক্ষ তুলে নিয়ে একটি নির্মাণাধীন বাড়িতে পালাক্রমে ধ’র্ষণ করে।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন- আব্দুর রব বয়াতীর ছেলে ইয়াসিন বয়াতী (৩০), তোতা বয়াতীর ছেলে সুমন বয়াতী (৩৬), হাসান সরদারের ছেলে রাসেল সরদার (৩০), খোকন সরদার (২৮), শাহীন সরদারসহ (২৪) ৭-৮ জন।

এ ঘটনার পর ভুক্তভোগীর বাবা ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ইয়াসিন বয়াতী (৩০), সুমন বয়াতী (৩৬), রাসেল সরদার (৩০), জুয়েল ফরাজী (৩০) খোকন সরদার (২৮), শাহীন সরদারকে (২৪) গ্রেফতার করে।

শনিবার সকালে স্থানীয় মেম্বার নিজাম ঢালী তাদের ছাড়ানোর ব্যাপারে তদবির করতে গেলে পালং মডেল থানা পুলিশ তাকেও গ্রেফতার করে।

পালং মডেল থানার ওসি আক্তার হোসেন বলেন, ‘গ’ণধর্ষণের অভিযোগ পেয়ে রাতে ৬ জনকে আটক করি। আজ সকালে স্থানীয় ইউপি সদস্য তাদের ছাড়িয়ে নিতে অতিরিক্ত তদবির করায় তাকেও আ’টক করেছি।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি‘র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ডোমারে মানববন্ধন

ঝিনাইগাতীতে ভুল নাম্বারে চলে যাওয়া টাকা উদ্ধার করলেন পুলিশ

মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ওয়েসিস’র উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঈশ্বরগঞ্জ ইউপি নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান ফরিদ মিয়ার মনোনয়ন পত্র দাখিল

জগন্নাথপুরে শুক্র-শনি ২ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

রংপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ লাখ টাকা জরিমানা

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে ২৮ দিন ধরে রাজপথে শিক্ষকরা, বাড়ছে অসুস্থতার হার!

নীলফামারীতে চোর চিনে ফেলায় ব্র্যাককর্মী খুন

বার্সার অনুশীলন দিয়েই কি নতুন মৌসুম শুরু করবেন মেসি ?