crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে চলাচলের রাস্তা বন্ধ করে দিল গ্রাম পুলিশ , বড় ভাইয়ের পরিবার অবরুদ্ধ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৭, ২০১৯ ৪:০৬ অপরাহ্ণ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে এক গ্রাম পুলিশের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট, চলাচলের রাস্তা বন্ধ করে বড় ভাইয়ের পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ করেও কোন ফল না পাওয়ায় স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছে ইউসুফ আলীর পরিবার। সরেজমিনে জানা যায়, ডোমার সদর ইউনিয়নের ছোট রাউতা জোরপাখুড়ী ২নং ওয়ার্ডের মৃত আফিজার রহমানের ছেলে ভ্যান চালক ইউসুফ আলী তার স্ত্রী ও ৪ কন্যা সন্তান নিয়ে বাবার বসত ভিটায় অতি কষ্টে জীবন যাপন করছে। জমিজমা নিয়ে ছোট ভাই উক্ত ওয়ার্ডের গ্রাম পুলিশ আকবর আলীর সাথে দীর্ঘদিন যাবত ঝগড়া- বিবাদ চলে আসছে। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে আপোষ মিমাংসা করা হয়। এর পরেও সকল বাঁধা উপেক্ষা করে গত ৫ জানুয়ারি গ্রাম পুলিশ আকবর ও তার স্ত্রী হায়াতুন নেছা শত্রুতার জেরধরে ইউসুফ আলীর বাড়ীর চার পার্শ্বে বাঁশের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে অবরুদ্ধ করে রাখে। অপরদিকে বেড়ার পাশদিয়ে ইউসুফ তার ভ্যানগাড়ী নিয়ে যাওয়ার চেষ্টা করলে, সেই রাস্তায় বড় ধরনের গর্ত করে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। ইউসুফ তার ভ্যানগাড়ী নিয়ে বাহিরে যেতে না পারায় পরিবার নিয়ে অনাহারে দিনাতিপাত করছে। এ বিষয়ে ইউসুফ আলীর স্ত্রী শরিফা বেগম গত ৯ফেব্রুয়ারি ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার বরাবরে এর প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষটি আমলে নিয়ে ডোমার থানায় তদন্তের দায়িত্ব দেন। ডোমার থানার এএসআই ফারুক ঘটনাস্থল তদন্ত করেও অদ্যাবধি কোন সমাধান না হওয়ায় চরম বিপাকে পড়েছে ইউসুফ আলীর পরিবার।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য নুর ইসলাম জানান, তাদের বিষয়টি নিয়ে থানায় বসা হয়েছিল, কিন্তু সেখানে গ্রাম পুলিশের স্ত্রী হায়াতুন আমাদের চরম অপমান করে। বিষয়টি নিয়ে ওসি সাহেবের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে গ্রাম পুলিশ আকবর আলী বলেন, আমার জমিতে আমি খাল করেছি, তারা কোন রাস্তা দিয়ে যাতাযাত করবে সেটা আমার দেখার বিষয় না।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় ২১০০ কেজি চালের চালান আটক

ঘোড়াঘাটে নিজ বাড়িতে গাঁজা চাষ, দেড় লাখ টাকার গাঁ’জাসহ গ্রেফতার-৪

দিনাজপুরে অরবিন্দ শিশু হাসপাতালের প্রথম নির্বাহী কমিটিকে সংবর্ধনা প্রদান

ডুলাহাজারায় চাঁদাবাজদের আইনের আওতায় আনতে মানববন্ধন

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পি.পি.ই দিলেন প্রকৌশলী হেলাল

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের তরুণ রিয়াদ নিহত

জানো প্রকল্পের আওতাধীন বিভাগীয় পর্যায়ে প্রকল্পের সমাপ্তিকরণ সভা অনুষ্ঠিত

সিরিজ বো’মা হা’মলাকারীদের শাস্তির দাবিতে নাসিরনগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সিরিজ বো’মা হা’মলাকারীদের শাস্তির দাবিতে নাসিরনগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

হোমনায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

হোমনায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

প্রধানমন্ত্রী বাঁশি ফু দিয়ে ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করলেন