crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহের অজ গ্রামের বনবাদাড়ে নাম না জানা শাকসব্জিতে ভরপুর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৬, ২০১৯ ৩:২৭ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহের অজ গ্রামের বনবাদাড়ে শাকসব্জিতে ভরপুর। নানান ভিটামিনে সমৃদ্ধ এই শাকসব্জির নাম গ্রামের মানুষরা খুব বেশি জানেন না। ডাটা আর কচু শাক ছাড়া সব শাকেরই গেঁয়ো নাম আছে। বাড়ির আঙ্গিনা, পুরানো ভিটে, মাঠ আর পুকুর পাড়ে নাম না জানা এসব শাকের সমারোহ। গ্রামের মানুষ এগুলো বিনা টাকায় খেতে পারলেও শহরের মানুষকে কিনে খেতে হয়। সকাল থেকেই শাক তুলতে বেরিয়ে পড়েন গৃহবধুরা। স্থানীয় ভাষায় এই শাকগুলোকে বলে গোয়াল নটেম কাঁটানটে, ঠনঠনে, চিড়েকোটা, শান্তির শাক, হেলেনচা, গাধোমনি, সুড়সুড়ি, গাংনটে ও গাধানটে। কীভাবে ও কখন এ সব শাকের নামকরণ করা হয়েছে তা জানা না গেলেও কৃষিবিদদের মতে বেশির ভাগ নাম প্রাপ্তির স্থান ও আকৃতি দেখে রাখা হয়েছে। যেমন নদীর কিনারে পাওয়া যায় বলে গাংনটে বলা হয়। চিড়ের মতো দেখতে বলে বলা হয় চিড়েকোটা শাক। শহরের মানুষ গ্রামে গেলে প্রতিবেশি ও দায় দেয়েদিরা বেশ আগ্রহ করেই এ সব শাক তুলে ব্যাগ ভর্তি করে দেন। শাক তুলতে তাদের মধ্যে কোন অলসতা দেখা যায় না। এসব শাক খেতে যেমন মজাদার ও সুস্বাদু তেমনি ভিটামিন সমৃদ্ধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পাবনায় অষ্টম শ্রেণি পাসে পুলিশে চাকরির সুযোগ

কালীগঞ্জে ছাত্রলীগ কর্মীকে প্রকাশ্যে হাতুড়িপেটা

কিশোরগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

রংপুরে ভ্রাম্যমাণ আদালতে ৮ মাদকসেবীর কারাদণ্ড

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড়ে আমার মা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন 

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

পুঠিয়ায় রাজশাহী জেলা মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ঝিনাইদহে বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা উপকরণ বিতরণ

ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে মাংস ও নগদ টাকা বিতরণ