crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় ভ্যানচালককে নৃশংস্যভাবে কুপিয়ে ও গলাকেটে হত্যা, গ্রেফতার-১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৩, ২০১৯ ৩:৩৬ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি >>
ঝিনাইদহের শৈলকুপায় আরিফুল ইসলাম (২৫) নামের ভ্যান চালককে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার সকালে শৈলকুপা উপজেলার বড় মৌকুড়ী গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মিথুন হোসেন নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়া ও ছিনতাই হওয়া ভ্যান। নিহত আরিফুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার শৈলগাড়ী গ্রামের বাসিন্দা। গ্রেফতার মিথুন হোসেন একই এলাকার বড়ইটুপি গ্রামের বাসিন্দা। সকালে বড় মৌকুড়ী গ্রামের মাঠের খালপাড়ে আরিফুল ইসলামের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। লাশ উদ্ধারের পর হত্যার ক্লু উদঘাটন ও হত্যাকারীদের আটক করতে অভিযান শুরু করে পুলিশ। মোবাইল তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে বরইটুপি গ্রাম থেকে মিথুনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক মৌকুড়ী গ্রামের আমিরুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ভ্যান ও হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়া। এ হত্যাকান্ডে ৩ জন অংশ নিয়েছে। অন্য দুইজনকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক ও সড়কগুলোতে প্রায়শই ইজিবাইক ছিনতাই ও চালককে হত্যার ঘটনা ঘটছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমার-ডিমলা এলাকায় ৪হাজার অসহায় মানুষকে সহায়তা দিলেন কেন্দ্রীয় নেত্রী সুমি

ঝিনাইদহ- চুয়াডাঙ্গা সড়কে ট্রাক চাপা দিয়ে প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগ ট্রাকচালক স্বামীর বিরুদ্ধে

দেওয়ানগঞ্জে দেরিতে নাম ঘোষণা করায় শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারলেন মেয়র !

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মা-মনি সেইভ দ্যা চিলড্রেন এর ২ বছর মেয়াদী এনসিএসপি প্রোগ্রাম সম্পন্ন

ঢাকা -৫ উপ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেসের এমপি প্রার্থী আনসার রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

তিস্তার পানি বিপদ সীমার নিচে, বাঁধে ভাঙন

নাসিরনগরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

চাকরির পড়াশোনা

ডোমারে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

বাগাতিপাড়ায় দ্বিতীয় দফায় চু’রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল চো’র

বাগাতিপাড়ায় দ্বিতীয় দফায় চু’রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল চো’র