crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে নারীসহ দুইজনের ঝু-ল-ন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৬, ২০২১ ৭:৪০ অপরাহ্ণ

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি>>
পঞ্চগড় সদর ও বোদা উপজেলায় পৃথক স্থানে ফাঁ-স লাগা অবস্থায় নারীসহ দুইজনের ঝু-ল-ন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খাসমহল গ্রামে ও বোদা উপজেলার ময়দানদিঘী এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, সাতমেরা ইউনিয়নের খাসমহল গ্রামের আব্দুল ওহাবের স্ত্রী লিলি আক্তার (৪০) ও একই উপজেলার ৪নং কামাত কাজলদিঘী ইউনিয়নের কুচিয়ামর গ্রামের  আব্দুর রহমানের ছেলে আব্দুল কায়ুম (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন (মাথার সমস্যা) ছিল লিলির। দুপুরে বাড়ির সদস্যরা রান্না ঘরে ঝু-ল-ন্ত অবস্থায় তার মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, বোদা উপজেলার ময়দানদিঘী এলাকায় পুকুরের পাশে একটি ঘরে থাকতো আব্দুল কায়ুম এবং একই এলাকায় ডিস লাইনের কাজ করতো। স্থানীয়রা দুপুরে সেই ঘরে তার ঝু-ল-ন্ত মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ মৃতদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
পঞ্চগড় সদর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী নারীসহ দুইজনের ঝু-ল-ন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কাল থেকে জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই গ্রেফতার

পুষ্টিগুণ ঠিক রাখতে ফসল সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিতে হবেঃ প্রধানমন্ত্রী

পুষ্টিগুণ ঠিক রাখতে ফসল সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিতে হবেঃ প্রধানমন্ত্রী

ঘোড়াঘাটে আসামী ধরতে গিয়ে হে’নস্থার শিকার পুলিশ

চকরিয়ায় পাঁচ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করলেন ইউএনও

চকরিয়ায় পাঁচ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করলেন ইউএনও

চট্টগ্রামে বি’স্ফোরণে আ’হতদের পাশে পুনাক সভানেত্রী*

চট্টগ্রামে বি’স্ফোরণে আ’হতদের পাশে পুনাক সভানেত্রী*

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ভর্তি ৯২৮

কেএমপি’র অভিযানে ‘মাদকসহ’ ১ ব্যবসায়ী গ্রেফতার

চকরিয়ায় রাস্তায় ব্যারিকেড দিয়ে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় মামলা

জগন্নাথপুরে খাল ভাঙনের কবলে ৫০ পরিবার, রক্ষা করার দাবি ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পাঁচ জেলায় বিজিবি মোতায়েন