crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মহেশপুর-দত্তনগর রোডে বিয়ের গাড়িতে ডাকাতি: নগদ টাকা স্বর্ণালংকার ও মোবাইল লুট

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৩, ২০২০ ৪:২৫ অপরাহ্ণ
মহেশপুর-দত্তনগর রোডে বিয়ের গাড়িতে ডাকাতি: নগদ টাকা স্বর্ণালংকার ও মোবাইল লুট


ঝিনাইদহ প্রতিনিধিঃ
রবিবার দিবাগত রাতে ঝিনাইদহের মহেশপুর-দত্তনগর রোডে বোয়ালিয়া মাঠে বিয়ের গাড়িতে ডাকাতি হয়েছে। এতে ৫০ হাজার নগদ টাকা, ৪ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২০টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে ডাকাতরা । ভুক্তভোগীর পরিবার ও থানা সূত্রে প্রকাশ, ১২জুলাই দিবাগত রাতে মহেশপুর শহরের নারান হালদারের ছেলে তাপস হালদার মেহেরপুর জেলার আমঝুপি থেকে বিয়ে করে বরযাত্রীসহ ৩টি মাইক্রোযোগে বাড়ি ফিরছিল। রাত দেড়টার সময় মহেশপুর পৌরসভাধীন বোয়ালিয়া কুলতলা নতুন বাজার নামক স্থানে পৌঁছালে ১০/১২ জনের একটি ডাকাত দল রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে বিয়ের গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা, কনে ও বরের বোনের কাছ থেকে ৪ ভরি স্বর্ণালংকার ও ২০টি টাচ মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ডাকাতেরা। এ ঘটনার বরের ভগ্নিপতি লালন হালদার জানায়, ১০/১২ জনের একটি ডাকাত দল তাদের উপর হামলা করে এবং তাদের কাছে যা ছিল সবকিছু ছিনিয়ে নেয়। এসময় একজন পালিয়ে গিয়ে মহেশপুর পৌরসভার কাউন্সিলর রুহুল আমিন মিন্টুর কাছে জানায়, তিনি সাথে সাথে থানায় জানালে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যাওয়ায় ডাকাত দল পালিয়ে যায়।

এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খাঁন জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেলে ডাকাতদল পালিয়ে যায়। এ বিষয়ে মহেশপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহ ডিবি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

৯ ডিসেম্বর ফুলপুর ও তারাকান্দা হা’নাদার মুক্ত দিবস

৯ ডিসেম্বর ফুলপুর ও তারাকান্দা হা’নাদার মুক্ত দিবস

ডোমারে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত

ডোমারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে হাজারো মানুষের ঢল

আলমডাঙ্গায় এক বাক প্রতিবন্ধী ছেলে পাওয়া গেছে

হোমনায় গৃহবধূর ঝু’লন্ত লাশ উদ্ধার, ভিকটিমের পরিবারের দাবি তাকে হ’ত্যা করা হয়েছে

হোমনায় গৃহবধূর ঝু’লন্ত লাশ উদ্ধার, ভিকটিমের পরিবারের দাবি তাকে হ’ত্যা করা হয়েছে

রংপুর মহানগরীতে বিএসটিআইয়ের অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা

জগন্নাথপুর বাজারে মাছ-আনাজ বিক্রির স্থান নিয়ে মতবিরোধ

রমজানে ১০ লাখ পরিবারকে ন্যায্যমূল্যে ডিম, দুধ ও মাংস দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

রংপুরে ঘু’ষের টাকাসহ শিক্ষা অফিসের সহকারী আটক

রংপুরে ঘু’ষের টাকাসহ শিক্ষা অফিসের সহকারী আটক