crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দাউদকান্দিতে চাঁ’দাবাজির মামলায় আসামি গ্রেফতার না হওয়ায় নি’রাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৬, ২০২৩ ৯:৪০ অপরাহ্ণ

 

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে চাঁ’দাবাজির মামলার আসামি গ্রেফতার না হওয়ায়
প্রা’ণনাশের হু’মকিতে আ’তঙ্কে দিন কাটাচ্ছেন উপজেলার গৌরীপুর বাজারের ব্যবসায়ী ইকরাম হোসেন।

আজ বুধবার (৬সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় গৌরীপুর বাজারস্থ তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ এ আয়োজিত এক সংবাদ সম্মলনে তিনি এ অভিযোগ করেন। এসময় ব্যবসায়ী ইকরাম হোসেন নিজ জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের নিকট দাবি জানান।

লিখিত বক্তব্যে ব্যবসায়ী ইকরাম জানান, ‘গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া গ্রামের মোস্তাক মাস্টারের ছেলে মোঃ হানিফ মিয়ার কাছ থেকে এক বছর আগে সাবকবলা দলিলের মাধ্যমে ৩৭ শতাংশ জমি ক্রয় করি। ক্রয়কৃত জমিটি ভরাট করে র্নিমাণকাজ করতে গেলে হানিফ মিয়া তার লোকজন নিয়ে বা’ধা দেয়। এর কারণ জানতে চাইলে সে বলে, ‘আগে কমদামে বিক্রি করেছি, এখন আরো ৫০লাখ টাকা দিতে হবে। না হলে এখানে কাজ করা যাবেনা।’ এ নিয়ে সে আমাকে বিভিন্নভাবে হু’মকি দিয়ে আসছে। আমি অসহায় হয়ে আইনের আশ্রয় নেই। চাঁ’দা চাওয়ায় ও জীবনের নিরাপত্তা চেয়ে গত ১৯ আগস্ট দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি। ২২ আগস্ট অভিযোগটি মামলা আকারে রুজু করা হলেও পুলিশ তাকে গ্রেফতার না করায় অনবরত বিভিন্নভাবে আমাকে হু’মকি দিয়ে আসছে হানিফ।’

তিনি হানিফের হু’মকি ধা’মকি থেকে রক্ষা পেতে মিডিয়ার মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গৌরীপুর বাজারের ব্যবসায়ী মাজারুল সরকার, জিয়ারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজ উদ্দিন, সৌদিয়া গার্মেন্টসের মালিক রিপন, ব্যবসায়ী নাসির উদ্দিন ও বাবু সরকার প্রমূখ।

অভিযুক্ত হানিফ বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি ইকরামের নিকট টাকা পাওনা। টাকা চাইতে গেলে তার সাথে আমার বা’ক-বিতন্ডা হয়।

এ বিষয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বলেন, ‘ব্যবসায়ী ইকরাম হোসেনের অভিযোগের ভিত্তিতে হানিফের নামে একটি চাঁ’দাবাজি মামলা নেয়া হয়েছে। তাকে গ্রেফতার অভিযান চলছে।’

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খাগড়াছড়িবাসীকে শুভেচ্ছা জানালেন সংসদসদস্য পদপ্রার্থী অংচিংনু মারমা

ইঞ্জিনিয়ার সবুর নৌকার মনোনয়ন পাওয়ায় এলাকায় স্বস্তি, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

ইঞ্জিনিয়ার সবুর নৌকার মনোনয়ন পাওয়ায় এলাকায় স্বস্তি, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

ত থ্য স ন্ত্রা স ও মির্জা ফখরুলদের অপপ্রচার সাম্প্রদায়িক হামলাকারীদের রক্ষা করার অপকৌশল-আ ফ ম বাহাউদ্দিন নাছিম

ডোমারে জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলা-ভাঙচুর, নিরাপত্তাহীনতায় পরিবার

ডোমারে জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলা-ভাঙচুর, নিরাপত্তাহীনতায় পরিবার

রংপুরে ভ্রাম্যমাণ আদালতে ৮ মাদকসেবীর কারাদণ্ড

ঘোড়াঘাট ২ মাংস ব্যবসায়ীর ২০ হাজার টাকা জ’রিমানা

গ্রিন অ্যাণ্ড ক্লিন দিনাজপুর গড়ার লক্ষ্যে সবুজ ও পরিবেশবান্ধব কার্যক্রমের উদ্বোধন

কেএমপি’র অভিযানে মা’দক ও প্রাইভেটকারসহ ৮ মা’দক কারবারি গ্রেফতার

ফ্যাসিস্ট হাসিনার বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হবে ট্রাইব্যুনালে

হোমনায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬,মামলা দায়ের, আটক ৩

হোমনায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬,মামলা দায়ের, আটক ৩