crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় সাংবাদিকদের সঙ্গে এএসপি’র (সার্কেল) মতবিনিময়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩০, ২০১৯ ৩:৪৯ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা,কুমিল্লা >>

কুমিল্লার হোমনায় সাংবাদিকদের সঙ্গে সহকারী পুলিশ সুপার (হোমনা সার্কেল) মো. ফজলুল করিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার সন্ধ্যায় সহকারী পুলিশ সুপার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। । এতে হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বীসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সার্কেল এএসপি মো. ফজলুল করিম বলেন, সাংবাদিক এবং পুলিশ একে অপরের সহযোগী। আমাদের উভয় পেশার লোকের কাজ প্রায় একই।তাই আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, পুলিশও আপনাদের পেশাগত দায়িত্ব পালনে অনুরূপ সহযোগিতা প্রদান করবে।

তিনি দেশের চলমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, দেশব্যাপী ছড়িয়ে পরা ছেলেধরা আতঙ্ক ও কল্লাকাটা গুজবে কান না দেয়ার জন্য এলাকার জনগণের প্রতি আহ্বান জানান।ছেলেধরা সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে খবর দিন।

তিনি বলেন, হোমনায় মাদক , সন্ত্রাস ও চাঁদাবাজদের ছাড় দেয়া হবে না।মাদকের ব্যাপারে আমরা জরো টলারেন্স নীতি অনুসরণ করছি।মাদক একটি পরিবার থেকে শুরু করে গোটা জাতিকে ধ্বংস করে দেয়।মাদক নির্মূল করতে গিয়ে প্রয়োজনে একটি পরিবার কাঁদবে কিন্তু দশটি পরিবারকে কাঁদাতে দেবো না।

জানা গেছে, গত ১৮ মে (২০১৯ খ্রি.) হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম ৩৩ তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। এর আগে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশেও দায়িত্ব পালন করেন।



Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সেলিম ভূঁইয়াকে অব্যাহতি না দিলে আগামী নির্বাচনে ৬ লাখ শিক্ষক পরিবার ব্যালটের মাধ্যমে বিএনপিকে জবাব দেবে: আজিজী

হোমনায় একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই : ডিসি কুমিল্লা

ডোমারে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা সোহেল ও সুমন ২দিনের রিমান্ডে গুরুত্ব পূর্ণ তথ্য পাওয়ার দাবী পুলিশের।

নীলফামারীতে করোনা পরীক্ষায় পিসিআর ল্যাব বসানোর প্রাথমিক কাজ শুরু

পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মসিকের নিয়মিত মনিটরিং চলমান

গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক হিসেবে দলের হাল ধরতে দৃঢ় প্রতিজ্ঞ হারুন উর রশিদ

গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক হিসেবে দলের হাল ধরতে দৃঢ় প্রতিজ্ঞ হারুন উর রশিদ

নীলফামারীতে ত্রাণের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

মধুপুরে আকাশী গ্রন্হাগার ও বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে মাস্ক বিতরণ

হোমনায় পুলিশি হেফাজতে নারী আসামির ঝু*লন্ত মরদেহ উদ্ধার

কুমারখালীতে র‍্যাবের হাতে ২ মাদক ব্যবসায়ী আটক