crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অবশেষে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলীর আশ্বাস দিল মন্ত্রণালয়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১০, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
অবশেষে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলীর আশ্বাস দিয়েছে মন্ত্রণালয়। ২০২৬ সালের জানুয়ারির মধ্যে এনটিআরসিএর (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যকরের আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১০ নভেম্বর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই আশ্বাস দেওয়া হয়।

এদিন দ্রুত বদলি কার্যকরসহ তিন দফা দাবিতে আন্দোলন করা সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা। দুপুর ১টা থেকে শুরু হওয়া এই বৈঠক চলে টানা দেড় ঘণ্টা পর্যন্ত।

এই বৈঠকে বদলি কার্যক্রমের বিষয়ে শিক্ষকদের আশ্বাস দেওয়া হয় বলে জানা গেছে।

এ বিষয়ে বাংলাদেশ বদলিপ্রত্যাশী শিক্ষক ঐক্য জোটের আহ্বায়ক প্রভাষক মো. সরোয়ার একটি গণমাধ্যমকে বলেন, ‘বৈঠকে আমাদের ডিসেম্বর অথবা জানুয়ারি মাসের মধ্যে বদলির ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে আমাদের সাথে বসেছেন সেহেতু আমরা তাদের কথায় বিশ্বাস রাখতে চাই। কিন্তু যদি যথাসময়ে বদলি চালু না হয় তাহলে কঠোর আন্দোলনে নামব আমরা।’

এর আগে আন্দোলনরত শিক্ষকদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে যান। দুপুর সাড়ে ১২টায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা শিক্ষকদের সচিবালয়ের ভেতরে ঢোকার অনুমতি দেন।

সচিবালয়ে যাওয়া শিক্ষকদের প্রতিনিধিদলে ছিলেন প্রভাষক মো. সরোয়ার, মো. বাবলু, মোছা. সামিয়া, সোহাগী, মো. শরিফুল, মো. শান্ত আলী, উম্মে হাবিবা এবং মো. রাশেদ মোশাররফ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাউদকান্দিতে বিয়াম স্কুল এবং বেদে পল্লীতে প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করলেন কুমিল্লার ডিসি

দাউদকান্দিতে বিয়াম স্কুল এবং বেদে পল্লীতে প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করলেন কুমিল্লার ডিসি

নাগরপুর সরকারি কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি টিটু

৪ স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় কুমারখালীর পাঁচ বিয়ে করা প্রেমিক রবিউল আটক

ভোলায় স’ন্ত্রাসী বেলায়েত গ্রেফতার, এলাকাবাসীর স্বস্তির নিশ্বাস

নেপালকে পায়রা বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পেঁয়াজ ব্যবসায়ীকে ৩৩ হাজার টাকা জরিমানা

দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পেঁয়াজ ব্যবসায়ীকে ৩৩ হাজার টাকা জরিমানা

লামায় প্রবাসীর স্ত্রী ও ২সন্তানের লাশ উদ্ধার

লামায় প্রবাসীর স্ত্রী ও ২সন্তানের লাশ উদ্ধার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

ঝিনাইদহ সেন্ট্রাল ক্যাবল নেটওয়ার্ক’র নতুন কমিটি গঠন

ঝিনাইদহে আলাদা ২ হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড