crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, স্বামীর ৭ বছর কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১২, ২০২১ ৯:০৫ অপরাহ্ণ

সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি॥ নীলফামারীতে যৌতুক ও নির্যাতনের মামলায় স্বামীর ৭ বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাগারে থাকার আদেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারি) বিকেলে আসামীর অনুপস্থিতিতে ওই রায় দেন নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ আহসান তারেক।
মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৪ সালের ১০ জুলাই নীলফামারী জেলা সদরের বিশমুড়ি গ্রামের আব্দুর রাজ্জাক ২০ হাজার টাকা যৌতুক নিয়ে বিয়ে করেন একই উপজেলার ইটাখোলা গ্রামের মৃত মজিবুর রহমানের মেয়ে আয়েশা খাতুনকে। এর পর ২০০২ সালে আরো ১০ হাজার টাকা যৌতুক দাবিতে আয়েশাকে অমানবিক নির্যাতন চালায় স্বামী। এ ঘটনায় আয়েশা খাতুন বাদী হয়ে ২০০২ সালের ২২ আগস্ট স্বামীর বিরুদ্ধে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ১৯ বছর পর আদালত আসামীকে উক্ত সাজা প্রদান করেন।
ওই আদালতের বিশেষ পিপি রমেন্দ্র নাথ বর্ধন বাপী মামলার রায়ের সত্যতা নিশ্চিত করেন জানান, যৌতুক মামলায় আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে উক্ত ধারায় সাত বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাগারে থাকার আদেশ দিয়েছেন আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে নেতাকর্মী দের আনন্দ উচ্ছ্বাস

ঝিনাইদহে চলতি বছরে ধর্ষণের মামলা ১৪টি, যৌন সহিংসতায় হাসপাতালে ভর্তি ৩৭ জন

ঝিনাইদহে চলতি বছরে ধর্ষণের মামলা ১৪টি, যৌন সহিংসতায় হাসপাতালে ভর্তি ৩৭ জন

ময়মনসিংহে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দাউদকান্দিতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে দেখে নেওয়ার হু-ম-কি, ডাক্তারের বিরুদ্ধে জিডি

হোমনায় মিনা দিবস পালিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ মা’দক কারবারি গ্রে’ফতার

ময়মনসিংহের গৌরীপুরে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় অ*গ্নিকাণ্ডে বসবাড়ি পুড়ে ছাই, ৫ লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি

জাতীয় নির্বাচন ৭ জানুয়ারি : ইসি

এনজিও ঋণের কিস্তি আদায় বন্ধের দাবিতে গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির রাজপথে অবস্থান কর্মসুচি