crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:০৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচন বন্ধের দাবিত সংবাদ সম্মেলন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৩, ২০২২ ৯:১৯ অপরাহ্ণ
কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচন বন্ধের দাবিত সংবাদ সম্মেলন

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- ১৮৯৫) নির্বাচনে অ’বৈধ ভোটার তালিকা, অ’বৈধ সাধারণ সভা এবং সর্বোপরি পাঁ’তানো নির্বাচন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন একাংশের নেতাকর্মীরা। সোমবার (১৩ জুন) দুপুরে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক ও ১৪ বারের সাবেক সাধারণ সম্পাদক এবিএম সিরাজুল ইসলাম।

তিনি তার বক্তব্যে অভিযোগ করেন, অ’বৈধ লাইসেন্স ব্যবহারের মাধ্যমে বহিরাগত শ্রমিকদের ভর্তি করা হয়েছে। গত তিন বছরে সরকারিভাবে ৪৭০ জনকে লাইসেন্স দেওয়া হয়েছে। অথচ প্রায় ১৩০০ জনকে নতুন ভোটার করা হয়েছে। একটি পরিপূর্ণ নির্বাচনের স্বার্থে স্বচ্ছ ভোটার তালিকা করতে হবে।

এবিএম সিরাজুল ইসলাম অভিযোগ করেন, গঠনতন্ত্রের ২৪ এর খ ধারায় উল্লেখ আছে, ইউনিয়ন হতে ঋণ গ্রহীতা কোন কর্মকর্তা বা সদস্য ঋণ পরিশোধ না করে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন না। অথচ ইউনিয়নে বর্তমান সভাপতি ও সভাপতি প্রার্থী কায়সার আহম্মেদ কাইয়ুমের কাছে ১৩ লাখ ৭২ হাজার ১২০ টাকা খে’লাপি ঋণ রয়েছে। একইভাবে কার্যকরী সভাপতিসহ কার্যকরী কমিটির ১০ জন ঋণ খে’লাপী হওয়ার পরও প্রার্থী হয়েছেন। এছাড়া সাত সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান মৃত্যুবরণ করলে ১নং সদস্যকে বাদ দিয়ে ৪নং সদস্যকে ভারপ্রাপ্ত প্রধান ও পরবর্তী সময় প্রদান করা হয়েছে। অন্যদিকে গত ৮ মে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় কোরাম সংকট ছিল।

এবিএম সিরাজুল ইসলাম জানান, এসবের মাধ্যমে আগামী ১৮ জুন একটি পাঁ’তানো নির্বাচন অনুষ্ঠানের আয়োজন চলছে। এর প্রতিবাদে মঙ্গলবার (১৪ জুন) সকালে বিক্ষোভ মিছিল করা হবে। এছাড়া শ্রমিকদের অধিকার সুরক্ষায় নির্বাচন প্র’তিরোধ করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মো. দিলাল ইসলাম উজ্জল, মো. আলী আকবর, মো. হারিছ মিয়া, মো. আকরামুল হক আকরাম, মো. চঞ্চল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে করোনা ভাইরাসের গণটিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন

১০০% ইংরেজি শেখার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

কালীগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক আটক

ডোমারে এভারগ্রীণ ৮৯/৯১ ব্যাচের অর্থায়নে দুঃস্থদের কম্বল ও শিক্ষার্থীদের মাঝে জ্যাকেট বিতরণ

ডোমারে এভারগ্রীণ ৮৯/৯১ ব্যাচের অর্থায়নে দুঃস্থদের কম্বল ও শিক্ষার্থীদের মাঝে জ্যাকেট বিতরণ

হোমনা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুল্লুক হোসেন আর নেই

ময়মনসিংহে বঙ্গমাতার জন্মদিনে অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিলেন মসিক মেয়র

ময়মনসিংহে বঙ্গমাতার জন্মদিনে অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিলেন মসিক মেয়র

দাউদকান্দির কানাচুয়ায় ইউসুকা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ডোমারে নদীযাত্রা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

লালমনিরহাটে শৈত্যপ্রবাহে ইরির বীজতলা নিয়ে চিন্তিত কৃষক,নষ্ট হচ্ছে অন্যান্য ফসল